করোনার চোখ রাঙানিকে উপেক্ষা, অর্থমন্ত্রীর প্যাকেজ ঘোষণার পরই উর্ধ্বমুখী সেনসেক্স!
সপ্তাহের শুরুটা হয়েছিল বিশাল ধস দিয়ে। পরপর বেশ কয়েকদিনের ধসে শেয়ার বাজারের সূচক নেমে গিয়েছিল ২৫ বাজারের ঘরে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আর্থিক প্যাকেজ ঘোষণার পরই ফের চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। এদিন বাজারে লেনদেন চালু হতেই ৩১ হাজার পয়েন্ট ছুঁয়ে ফেলে সেনসেক্স।

কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা
প্রসঙ্গত, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনার জেরে গরিব মানুষের যআতে কষ্ট না হয় বা অর্থনীতির উপর যাতে বেশি চাপ না পড়ে, সেটাই ছইল সেই প্যাকেজের মূল উদ্দেশ্য।

ভরসা ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা
বিশেষজ্ঞদের মত এর পরই ফের ভরসা ফিরে পান বিনিয়োগকারীরা। এর ফলে আজ শেয়ার বাজারে লেনদেন চালু হতেই উর্ধ্বমুখী গ্রাফ দেখা যায়। ১০০০ পয়েন্টের বেশি উঠে সেনসেক্স অনেকদিন পর ফের ৩১ হাজারের গণ্ডি পার করে। নিফটিও ৯ হাজারের গণ্ডি পার করে এদিন।

ক্ষতিগ্রস্ত দেশের গরিব মানুষ
করোনা ভাইরাসের লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত দেশের গরিব মানুষ ছাড়াও শ্রমিক শ্রেণী। কাজ বন্ধের জেরে অসহায় অবস্থা আর্থিক দিক থেকে নিচের দিকে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলির। এদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৩ মাসের জন্য সাহায্যের কথা ঘোষণা করেছেন।

৪.৮ কোটি কর্মী উপকৃত
এদিন আর্থিক প্যাকেজ ঘোষণা করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেছেন, ইপিএফও আইন সংশোধন করা হবে। যাতে কর্মীরা পিএফ-এ জমা ৭৫ শতাংশ অর্থ কিংবা তিনমাসের বেতন যেটা কম হবে, সেই পরিমাণ টাকা অগ্রিম হিসেবে তুলতে পারবেন। এর ফলে ৪.৮ কোটি কর্মী উপকৃত হবেন।












Click it and Unblock the Notifications