করোনার জেরে শেয়ারবারের পতন অব্যাহত! নতুন সপ্তাহে কোন পথে অর্থনীতি?
ক্রমেই করোনা ভাইরাসের আতঙ্ক আরও জাকিয়ে বসছে দেশে। ইতিমধ্যেই ভারতে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১১০ ছাড়িয়েছে। আর এই পরিস্থিতিতে গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উর্ধ্বমুখী গ্রাফ ফের নিচের দিকে শুরু করল সোমবার বাজার খুলতেই। শুক্রবার বাজারের লেনদেন শুরু হতেই ৩ হাজার পয়েন্ট পতনের জেরে ৩০ হাজারের নিচে চলে গিয়েছিল সূচক। পরে সেই পতনের উল্টো স্রোত দেখা গেলেও আজ বাজার খুলতেই ফের নিম্নমুখী সেনসেক্স।

শুক্রবার বড় পতন দেখেছিল শেয়ার বাজার
শুক্রবার বাজারের লেনদেন শুরু হতেই ৩ হাজার পয়েন্ট পতনের জেরে ৩০ হাজারের নিচে চলে গিয়েছিল সূচক। এদিন এই সূচকের পতনের মধ্যেই ৪৫ মিনিট বন্ধ হয়ে যায় প্রথামিক লেনদেন। ৪৫ মিনিট পর ফের লেনদেন চালু হলে ফের সূচক পড়তে শুরু করে। বাজারে লেনদেন চালু হওয়ার এক ঘণ্টা যেতে না যেতেই ৩০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সে।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে উর্ধ্বমুখী হয় সূচক
পরে সেই সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে ফের উর্ধ্বমুখী হয় শেয়ারবাজার। দিনের লেনদেন গড়াতেই ফের ৩৯৬০ পয়েন্ট উঠে যায় সেনসেক্স। এর জেরে ধসের আতঙ্ক থেকে রেহাই পান বিনিয়োগকারীরা। দুপুর নাগাদ সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৩৩,৭৩৫ পয়েন্ট। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে আজ বাজারের লেনদেন চালু হতেই ফের পতন দেখা যায় সূচকে।

সোমবারও জারি সূচকের পতন
সোমবার শেয়ারবাজারের লেনদেন চালু হওয়ার এক ঘণ্টা যেতে না যেতেই ২০২৪ পয়েন্ট পতন হয় সেনসেক্সে। এর জেরে ৩২ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্স। নিফটিও পতন দেখে প্রায় ৪৫০ পয়েন্ট।

করোনা আতঙ্কে বিনিয়োগকারীরা
এদিকে করোনা রুখতে সবরকম ব্যবস্থা নেওয়ার কথা সরকার জানালেও তাতে মানুষএর মনের আশঙ্কা দূর হচ্ছে না। বিনিয়োগকারীরা এই আশঙ্কার জেরে ঘরে টাকা তুলতে শেয়ার বেচার দিকেই ঝুঁকছেন যার জেরেই এই পতন বলে বিশেষজ্ঞদের মত।

এশিয়া-প্যাসিফিকের দেশগুলিতেও সূচকের পতন জারি
এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিক শেয়ারের ব্রডকাস্ট ইন্ডেক্স অনুযায়ী জাপানের বাইরের দেশগুলিতে ২০১৯ সালের প্রথম দিকের থেকে খারাপ অবস্থায় চলে গেছে শেয়ার সূচক। জাপানের শেয়ারের সূচকে পতন হয়ে ২০১৭ সালের পর সর্বনিম্ন জায়গায় পৌঁছে গিয়েছে। আজও এই পতন লক্ষ্য করা গিয়েছিল। অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক ৭.৪ শতাংশ নেমে যায়, দক্ষিণ কোরিয়ার কোস্পিআই ৪.৬ শতাংশ কমে গিয়ে সাড়ে চার বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।












Click it and Unblock the Notifications