শরদ যাদবের বিতর্কিত মন্তব্য : শরদের সাফাই , সমালোচনা দেশজুড়ে
মহিলা সম্মান সংক্রান্ত বিষয়ে তাঁর মন্তব্য ভুল কিছু নয়। তাঁর বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে একথা জানালেন সংযুক্ত জনতা দলের নেতা শরদ যাদব। মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি থেকে কংগ্রেস সকলেই।
পাটনা, ২৫ জানুয়ারি : মহিলাদের সম্মান নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা ভুল কিছু নয়, তাঁর বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে একথা জানালেন সংযুক্ত জনতা দলের নেতা শরদ যাদব। তাঁর সাফাইয়ে তিনি বলেন, ' আমি কিছু ভুল বলিনি। আমাদের মেয়েদের যেমন আমরা ভালোবাসি তেমনই উচিত ভোট- কেও ভালোবাসা। তাহলেই পাওয়া যাবে ভালো সরকার।' একথা বলে তিনি বিতর্ককে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইলেও তা পিছু ছাড়ছে না যাদবের।[শুধুমাত্র অসৎ ব্যক্তিদেরই পদ্ম পুরস্কার দেওয়া হয় : শরদ যাদব]
প্রসঙ্গত পাটনায় এক সভায় শরদ যাদব মন্তব্য করেন ,' ব্যালট পেপারের সম্মন্ধে জানার দরকার রয়েছে...মেয়ের সম্মানের চাইতে ভোটের সম্মান ঢের দামি। মেয়ের সম্মান চলে গেলে গ্রাম আর এলাকার সম্মান যাবে মাত্র..কিন্তু ভোটের সম্মান একবার বিক্রি হয়ে গেলে দেশের সম্মান চলে যাবে।' আর তাঁর এই মন্তব্যের জেরে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। চলতে থাকে সমালোচনার ঝড়।[মহিলাদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য জেডিইউ নেতা শরদ যাদবের]

এদিকে,'জাতীয় শিশুকন্যা দিবস'-এর দিনেই শরদ যাদব এমন একটি মন্তব্য করার পরেও পাশে পেয়েছেন তাঁর দলীয় নেতা অজয় অলোককে। গোটা বিষয়টি নিয়ে অলোক জানিয়েছেন, এই মন্তব্যে কোনও গলদ নেই। তিনি জানান, মন্তব্য বিচারের আগে মন্তব্যের 'প্রেক্ষাপট' বিচার করা হোক।
এদিকে কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা করা হয়। কংগ্রেসের প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন, ব্যক্তি হিসাবে তিনি শরদ যাদবকে সম্মান করলেও তাঁর মন্তব্য অত্যন্ত নিচু মানের। বিতর্কে, সমালোচনা করতে একচুল জমিও ছা়ড়েনি বিজেপি। বিজেপির তরফে শায়না এনসি বলেন , শরদ যাদব এরকম লাগাম ছাড়া মন্তব্য প্রায়ই করেন। এবার দেশের মানুষের উচিত এরকম মানুষদের ভোট না দেওয়া। বোঝানো উচিত এরকম মন্তব্য় করে এদেশে কেউ পার পাবেন না। প্রসঙ্গত দক্ষিণ ভারতীয মহিলাদের নিয়ে এর আগেও একবার কুরুচিকর মন্তব্য করেছিলেন বিহারের এই নেতা । সেবার সংসদে সেই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী।












Click it and Unblock the Notifications