মোহন ভাগবতের জাতিভেদ প্রথার অবসানের আহ্বান! বাস্তবায়িত করার ডাক শারদ পাওয়ারের
সমাজে জাতিভেদ প্রথার অবসানে আরএসএস প্রধান মোহন ভাগবতের আহ্বানকে স্বাগত জানালেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। প্রসঙ্গত শুক্রবার নাগপুরে বইপ্রকাশের এক অনুষ্ঠানে বলেছিলেন, বর্ণভেদ প্রথা দেশে বৈষম্যের সৃষ্টি করেছে।
সমাজে জাতিভেদ প্রথার অবসানে আরএসএস প্রধান মোহন ভাগবতের আহ্বানকে স্বাগত জানালেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। প্রসঙ্গত শুক্রবার নাগপুরে বইপ্রকাশের এক অনুষ্ঠানে বলেছিলেন, বর্ণভেদ প্রথা দেশে বৈষম্যের সৃষ্টি করেছে। তিনি বলেছিলেন, যা কিছু বৈষম্য তৈরি করে, সে সব কিছুকেই বাতিল ঘোষণা করা উচিত।

ভাগবতের প্রশংসায় পাওয়ার
এব্যাপারে আরএসএস প্রধানের অবস্থানকে সাহসী বলে বর্ণনা করেছেন শারদ পাওয়ার। তিনি বলেছেন, এই ধরনের বিবৃতি বাস্তবে প্রয়োগ করা উচিত। তিনি বলেছএন, শুধুমাত্র উদ্বেগপ্রকাশ করে সমস্যার সমাধান হবে না, বিষয়টিকে কার্যকরী করে তুলতে হবে।

ভাগবতের মন্তব্যে বিতর্ক তৈরি হয়
আরএসএস প্রধান ভাগবত বলেছিলেন, এখন বর্ণ ব্যবস্থার প্রাসঙ্গিকতা নেই। তিনি বজ্রসূচি টাঙ্ক নামক বই প্রকাশের অনুষ্ঠানে রইয়ের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বর্ণ ও জাতিভেদ প্রথার কথা বলেন। তিনি বলেন, ভারতের সংস্কৃতির মধ্যে সামাজিক ঐক্যে ধারণা রয়েছে। তবে বর্ণ ও জাতিভেদের কারণে দেশের সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভাগমত বলেন, এমন কোনও প্রথা থাকা উচিত নয়, যেখানে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়।

অতীতের ভুলকে সংশোধন করতে হবে
ভাগবত জানেন, বর্ণ ও জাতিভেদের কথা বললেন প্রাচীন প্রতিষ্ঠানের কথা উঠে আসবে। এব্যাপারে তিনি বলেন, যে গুলো অতীত হয়ে গিয়েছে, সেগুলিকে ভুলতে হবে। তিনি বলেন, সব দেশেই পূর্ব পুরুষরা কিছু ভুল করে যান। সেই রকমই ভারতের বর্তমান প্রজন্মও পূর্ব পুরুষদের ভুল সংশোধন করে নেবেন।
ভাগবত বলেছেন, অতীতে বর্ণ ও জাতির ধারণায় বৈষম্যের কোনও স্থান ছিল না। তবে নিজেস্ব উপযোগিতা ছিল। অস্পৃশ্যতার ধারনা কখনই ধর্মীয় পাঠ্য কিংবা অনুশীলনের অংশ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
আরএসএস প্রধান জাতিভেদ প্রথার উৎপত্তি নিয়ে কোনও কথা বলেননি। কীভাবে তা সমাজে মেরুকরণ করেছে কিংবা শোষণের কারণ নিয়েও কিছু বলেননি। তবে তিনি বলেছেন, সামাজিক ঐক্যের জন্য ক্ষতিকারক সব কিছু দূর করা উচিত।

দলিতদের কাছে টানার বার্তা
আরএসএস প্রধান ভাগবতকে দেখা গিয়েছে মুসলিম সম্প্রদায়ের আস্থা অর্জনে নামতে। তিনি বেশ কয়েকজন মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠক করেছিলেন। যাঁরা বৈঠকের পরে ভাগবতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার তিনি বর্ণভেদ, জাতিভেদ প্রথা তুলে দেওয়ার কথা বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাগবতের বার্তা দলিতদের কাছে টানতে। বিশ্লেষকদের মতে পুরো বিষয়টিই করা হচ্ছে ২০২৪-এর নির্বাচনকে সামনে রেখে আর মোদীর সবকা সাথ, সবকা বিকাশের তত্ত্ব কথা অনুযায়ী। এক্ষেত্রে একেবারে বিরোধী শিবিরে থাকা শারদ পাওয়ারের আহ্বান কতটা কাজে লাগে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications