রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারের নাম বিবেচনা করা উচিত, দাবি শিব সেনা নেতার

রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারের নাম বিবেচনা করা উচিত, দাবি শিব সেনা নেতার

২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সব রাজনৈতিক দলের উচিত এনসিপি নেতা শরদ পাওয়ারের নাম বিবেচনা করা। সোমবার এ কথা জানিয়েছেন শিব সেনা নেতা নেতা সঞ্জয় রাউত।

রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারের নাম বিবেচনা করা উচিত, দাবি শিব সেনা নেতার


এদিন রাউত আরও দাবি করেন যে ২০২২ সালের মধ্যে রাষ্ট্রপতি পদপ্রার্থীর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের পক্ষে পর্যাপ্ত সংখ্যা থাকবে। সম্প্রতি মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেস, শিব সেনা ও তাঁর এনসিপিকে একসঙ্গে নিয়ে আসার ক্ষেত্রে শরদ পাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সঞ্জয় রাউত বলেন, '‌দেশের বরিষ্ঠ নেতা হলেন শরদ পাওয়ার। আমার মনে হয় তাঁর নাম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলেরই বিবেচনা করা উচিত, ২০২২ সালে হবে এই নির্বাচন।’‌

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং চারবারের মুখ্যমন্ত্রী শরদ পাওয়ারের প্রার্থী হওয়ার বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের মতামত সম্পর্কে মন্তব্য করে রাউত জানান, তিনি পাওয়ারের নাম কেবল প্রস্তাবিত করেছেন। সঞ্জয় রাউত বলেন, '‌আমার মনে হয় অন্য রাজনৈতিক দলেরও উচিত তাদের দলের শীর্ষ–বরিষ্ঠ নেতার নাম রাষ্ট্রপতি পদ প্রার্থীর জন্য প্রস্তাব দেওয়া। ২০২২ সালে আমাদের পক্ষে যথেষ্ট পর্যাপ্ত নাম থাকবে সেখান থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচিত করা সহজ হবে।’‌

প্রসঙ্গত উদ্ধার ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র বিকাশ আহাদি সরকারে স্বরাষ্ট্র ও অর্থসহ বেশিরভাগ মন্ত্রক পেয়েছেন শরদ পাওয়ারের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+