গল ব্লাডারে সমস্যা, অস্ত্রোপচার বুধবার, তৃণমূলের হয়ে বাংলায় প্রচারে আসা বাতিল শরদ পাওয়ারের
তৃণমূলের হয়ে বাংলায় প্রচারে আসা বাতিল শরদ পাওয়ারের
অসুস্থ এনসিপি প্রধান ও দলের বরিষ্ঠ নেতা শরদ পাওয়ার। দলের নেতা নবাব মালিক সোমবার জানিয়েছেন যে রবিবার সন্ধ্যায় পেটে ব্যাথা করায় অসুস্থ বোধ করেন শরদ পাওয়ার। এরপর তাঁকে চেকআপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নবাব মালিক টুইটে বলেন, 'আমাদের দলের সভাপতি শরদ পাওয়ার সাহেবের পেটে ব্যাথা হোয়ায় তিনি একটি অস্বস্তি বোধ করছিলেন গতকাল সন্ধ্যায় এবং তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। ডায়গনোসিসের পর জানা গিয়েছে যে তাঁর গল ব্লাডারে সমস্যা রয়েছে।’ বুধবার শরদ পাওয়ারের অপারেশন হবে তাঁর আগে তিনি হাসপাতালে ভর্তি হবেন এবং পরবর্তী নোটিস পাওয়া না পর্যন্ত শরদ পাওয়ার তাঁর সমস্ত জনসভা বাতিল করেছেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে আগামী ১ এপ্রিল রাজ্যে আসার কথা ছিল শরদ পাওয়ারের। এনসিপির তরফে জানানো হয়েছিল, দোলের পর আগামী ১ এপ্রিল রাজ্যে আসছেন পাওয়ার। বাংলায় প্রথম দফার ভোট শেষ হয়ে গিয়েছে বাকি সাতটি ভোটে রাজ্যের শাসক দলকে শক্তি জোগানোর জন্যই শরদ পাওয়ারের আসার কথা ছিল। এনসিপির মুখপাত্র জানিয়েছিলেন যে ১ এপ্রিল থেকে টানা তিনদিন বাংলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চালাতেন শরদ পাওয়ার। বিভিন্ন জনসভার পাশাপাশি তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করারও কথা ছিল তাঁর। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে বর্তমান প্রেক্ষাপটে শরদ পাওয়ারের এই আসা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু বুধবার অস্ত্রোপচার শরদ পাওয়ারের, তাই বাংলায় এসে তৃণমূলের হয়ে প্রচার সারতে পারবেন না তিনি। তবে অন্য কোনও এনসিপি নেতা তাঁর পরিবর্তে যাবেন কিনা এখনও তা জানা যায়নি।












Click it and Unblock the Notifications