উদ্ধবের সঙ্গে বৈঠকে একনাথকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব শরদের ! পাল্টা শিবসেনাকে 'অস্বাভাবিক' জোট ছাড়ার ডাক
মহারাষ্ট্রের (maharashtra) মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সরানো হচ্ছে জিনিসপত্র। এদিন শরদ পাওয়ার (sharad pawar) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (uddhav thackeray) সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর অনুযায়ী,সেখানে পাওয়ার উদ্ধর ঠাকরেক
মহারাষ্ট্রের (maharashtra) মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সরানো হচ্ছে জিনিসপত্র। এদিন শরদ পাওয়ার (sharad pawar) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (uddhav thackeray) সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর অনুযায়ী,সেখানে পাওয়ার উদ্ধর ঠাকরেকে প্রস্তাব দেন একনাথ শিন্ডেকে (Eknath Shinde)
মুখ্যমন্ত্রীর পদে বসানো হোক। এরপর বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে মাতুশ্রীতে যান উদ্ধাব ঠাকরে। তারপরেই তার সব জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়। যদিও তারপরেও নিজের দাবিতে অনড় একনাথ শিন্ডে। তিনি বলেছেন, শিবসেনা অস্বাভাবিক জাট ছেড়ে বেরিয়ে আসুক।
|
শরদ-উদ্ধব বৈঠক
এদিন সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন বর্শায় শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে বৈঠক করেন। সেখানে পাওয়ার উদ্ধবকে মুখ্যমন্ত্রীর পদে একনাথ শিন্ডেকে বসানোর প্রস্তাব দেন। সূত্রের খবর অনুযায়ী কংগ্রেসও এই প্রস্তাবে সমর্থন করে। পাশাপাশি মন্ত্রিসভার দফতর অদলবদল করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে এসসিপি সাংসদ তথা শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

আগেই নীরবতা ভেঙেছেন উদ্ধব
তবে এদিন বিকেলেই নীরবতা ভেঙেছিলেন উদ্ধব। তিনি বলেছিলেন, বিদ্রোহী বিধায়ক এবং শিব সৈনিকরা বললেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পাশাপাশি শিবসেনার প্রধানের পদ ছাড়তেও তৈরি।

শিবসেনাকে অস্বাভাবিক জোট ছাড়ার দাবি
শারদ পাওয়ারের প্রস্তাব কানে যায় একনাথেরও। তবে তিনি সেই সময় শিবসেনার সর্বোচ্চ নেতৃত্বের কাছে অস্বাভাবিক জোট ছাড়ার দাবি করেন বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে কংগ্রেস ও এনসিপির জোটকেইএকনাথ শিন্ডে অস্বাভাবিক জোট বলেছেন। তিনি বলেছেন, কংগ্রেস ও এনসিপি মহারাষ্ট্রে শিবসেনাকে দুর্বল করেছে। তিনি বলেন, এখনকার শিবসেনা বালা সাহেবের শিবসেনার থেকে আলাদা।
|
মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়েছেন উদ্ধব
এদিকে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক শেষ হতেই উদ্ধব ঠাকরে নিজের জিনিসপত্র নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ষা ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে নিয়ে যাওয়া হয়, তাঁর ব্যবহৃত জিনিসপত্রও। ফলে এই মুহূর্তে উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী পদে ইস্তফার কথা জানা না গেলেও তিনি সেই পথেই বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এবার একনাথ মুখ্যমন্ত্রী হন, নাকি সেখানে বিজেপি-শিবসেনেরা সরকার হয় এখন সেটাই দেখার।

৪০-র বেশি বিধায়কের সমর্থন দাবি
অন্যদিকে অসমে ঘাঁটি গেড়ে থাকা একনাথ শিন্ডে বলেছেন, তাঁর দিকে ৪০-এর বেশি বিধায়কের সমর্থন রয়েছে। প্রসঙ্গত বুধবার ৩৪ জন বিধায়কের সমর্থিত একটি চিঠি পাঠানো হয় রাজ্যপালের কাছে। সেখানে বলা হয় একনাথ শিন্ডে শিবসেনার পরিষদীয় দলের নেতা থাকবেন। প্রসঙ্গত বিদ্রোহী হওয়ার পরেই একনাথ শিন্ডেকে পরিষদীয় জলের নেতার পদ থেকে সরিয়েছিলেন উদ্ধব।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications