শেষ মুহূর্তে পিছিয়ে এল ইডি, ২৫ হাজার কোটি টাকার দুর্নীতিতে জেরা করা হচ্ছে না পাওয়ারকে
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের এদিন হাজিরা দেওয়ার কথা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের এদিন হাজিরা দেওয়ার কথা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। তবে সংস্থার তরফের নাকি মেল করে জানানো হয়েছে আপাতত শরদ পাওয়ারের আসার প্রয়োজন নেই। প্রয়োজন পড়লে তাঁকে ডাকা হবে।

এই প্রসঙ্গে এনসিপি প্রধান বলেছেন, আমি এদিন ইডির অফিসে যাচ্ছি না। তারা আমাকে জানিয়েছে তদন্তের ক্ষেত্রে আমাকে প্রয়োজন নেই। পরে প্রয়োজন পড়লে ডাকা হবে।
ঘটনা হল শরদ পাওয়ারকে আর্থিক তছরুপের দায়ে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এদিন শরদ পাওয়ার জানিয়েছেন, মহারাষ্ট্র সরকারের তরফে মুম্বইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় বার্ভে নিজে বাড়িতে এসে তাঁকে অনুরোধ করেছেন, যাতে তিনি ইডির দপ্তরে হাজিরা না দেন।
এদিকে শরদ পাওয়ার ইডির অফিসে হাজিরা দেবেন বলে চারিদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এমনকি ১৪৪ ধারা জারি করা হয়। এনসিপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে পারে এই আশঙ্কায় প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল।
প্রসঙ্গত মহারাষ্ট্রের স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের ২৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এনসিপি'র প্রধান শারদ পাওয়ারের। এছাড়া তাঁর ভাইপো অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজনের এই দুর্নীতি মামলায় অভিযুক্তের তালিকায় নাম রয়েছে। যদিও এই পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করেছেন পাওয়ার।












Click it and Unblock the Notifications