রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া গুজব! প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনার বিষয় 'ফাঁস' করলেন শারদ পাওয়ার
নিজের রাষ্ট্রপতি পদপ্রার্থী (presidential election) হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন এনসিপি (ncp) সুপ্রিমো শারদ পাওয়ার (sharad pawar)। এদিন তিনি বলেন, কী ফল হতে পারে তা তিনি জানেন। উদাহরণ দিয়ে তিনি বলেছেন, সংসদে ব
নিজের রাষ্ট্রপতি পদপ্রার্থী (presidential election) হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন এনসিপি (ncp) সুপ্রিমো শারদ পাওয়ার (sharad pawar)। এদিন তিনি বলেন, কী ফল হতে পারে তা তিনি জানেন। উদাহরণ দিয়ে তিনি বলেছেন, সংসদে বিজেপি (bjp) নেতৃত্বাধীন এনডিএ-র (nda) আসন সংখ্যা ৩০০-র বেশি।

শারদ পাওয়ারের দাবি
এদিন সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শারদ পাওয়ার বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার খবর একেবারেই মিথ্যা। কী ফল হতে পারে তা তিনি জানেন। কেননা সংসদে বিজেপির ৩০০ বেশি সাংসদ রয়েছে। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে জানিয়েছেন।

প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাতের পর থেকেই জল্পনা
এনসিপি সুপ্রিমো মে মাস থেকে এখনও পর্যন্ত তিনবার শারদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছে। কখনও তা হয়েছে মুম্বইতে, আবার কখনও তা দিল্লিতে শারদ পাওয়ারের বাড়িতে। তবে সেই সব বৈঠকে ২০২৪-এর নির্বাচনে সারা দেশে বিজেপি বিরোধী ইউনাইটেড ফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছিল।

২০২৪-এ কোনও নেতৃত্বও দিচ্ছেন না তিনি
এছাড়াও শারদ পাওয়ার ২০২৪-এর নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জল্পনাও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সেব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, সে ২০২৪-এর সাধারণ নির্বাচন হোক কিংবা রাজ্যের নির্বাচন। তিনি বলেছেন, নির্বাচনের এখনও অনেক দেরি আছে। তবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।

রাজনীতি নিয়ে আলোচনা হয়নি
পাওয়ার জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রশান্ত কিশোরের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। প্রশান্ত কিশোর তাঁর সঙ্গে দুবার সাক্ষাৎ করেছেন। কিন্তু কথা হয়েছে তাঁর কোম্পানি নিয়ে। ২০২৪-এর নেতৃত্ব কিংবা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাওয়ার। এনসিপি সুপ্রিমো দাবি করেন, প্রশান্ত কিশোর তাঁর কাছে বলেছেন, তিনি (প্রশান্ত কিশোর) ভোট কুশলীর দায়িত্ব ছেড়েছেন।
এদিকে একই ধরনের বিবৃতি দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। তিনিও দাবি করেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি তাঁদের মধ্যে।












Click it and Unblock the Notifications