শিন্ডে-ফড়ণবীশকে শুভেচ্ছা ঠাকরে'র! উপমুখ্যমন্ত্রী'র চোখে এটা কি দেখলেন পাওয়ার
অবশেষে মহারাষ্ট্র সঙ্কটের যবনিকা পতন ঘটেছে! মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। উপমুখমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ। আর এরপরেই মহারাষ্ট্রে শুরু শিন্ডে জমানার। আর তা শুরু হতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক সারলে
অবশেষে মহারাষ্ট্র সঙ্কটের যবনিকা পতন ঘটেছে! মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। উপমুখমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ। আর এরপরেই মহারাষ্ট্রে শুরু শিন্ডে জমানার। আর তা শুরু হতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক সারলেন শিন্ডে এবং ফড়ণবীশ। আর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

যার মধ্যে গুরুত্বপূর্ণ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা। আগামী শনি এবং রবিবার এই অধিবেশন বসতে চলেছে বলে জানা যাচ্ছে।
শনিবার অর্থাৎ বিধানসভা অধিবেশনের প্রথমদিন স্পিকার নির্বাচন হবে বলে জানা যাচ্ছে। আর এরপরেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ শিন্ডেকে করতে হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি মুখ্যমন্ত্রী শিন্ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে আগামী রবিবার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানা যাচ্ছে।
I extend my greeting to the new CM of Maharashtra Eknath Shinde and Deputy CM Devendra Fadnavis. I hope that good works take place in Maharashtra through both of you: Former CM Uddhav Thackeray pic.twitter.com/8UpyKsyitZ
— ANI (@ANI) June 30, 2022
অন্যদিকে মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শপথ শুভেচ্ছা জানিয়েছেন ঠাকরে। এমনকি উপমুখ্যমন্ত্রী পদে ফড়ণবীশকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দুজনে মিলে মহারাষ্ট্রে'র জন্যে ভালো কাজ করবেন বলেও এদিন সোশ্যাল মিডিয়াতে আশা রাখেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শিন্ডে'র মুখ্যমন্ত্রী হওয়া কার্যত শপথ পাওয়ারের কাছে বড় চমক।
তিনি জানাচ্ছেন, কল্পনাতেও ভাবেনি শিন্ডে মুখ্যমন্ত্রী হবেন। এমনকি শিন্ডেই মুখ্যমন্ত্রী হবেন কেউ ভাবেননি বলেও মন্তব্য এনসিপি সুপ্রিমোর।
শিন্ডেকে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি পাওয়ার এদিন বলেন, এত বিপুল সংখ্যক বিধায়ককে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার শক্তি দেখালেন তিনি। তিনি মানুষকে শিবসেনা ত্যাগ করতে অনুপ্রাণিত করেছিলেন বলেও দাবি করেন পাওয়ার। এর সঙ্গেই শারদ পাওয়ার বলেন, যযিনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। তাতে মোটেই ফড়ণবীশ খুশি নয় বলে দাবি পাওয়ারের। তাঁর মতে, ফড়নবীসকে খুশি দেখাচ্ছিল না। আর তা তাঁর চোখেমুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল বলেও দাবি পাওয়ারের।
উল্লেখ্য, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী ফড়ণবীশকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রাজনৈতিকমহলের একাংশের মতে, শিন্ডের সামনে একগুচ্ছ চ্যালেঞ্জ। কারণ আগামী অনেকটা দিন চলতে হবে তাঁকে!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications