কংগ্রেসের শরদ পাওয়ার অস্বস্তি! মমতার সঙ্গে সম্পর্ক নিয়ে অধীরকে পরামর্শে জল্পনা

যে দুটি রাজ্যে ইন্ডিয়া ব্লক নিয়ে সমস্যা মেটার নয় তা হল পশ্চিমবঙ্গ ও কেরল। পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধিতার সঙ্গে শাসক তৃণমূলের বিরোধিতা চালিয়ে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যা নিয়ে আগে উষ্মা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের কথাই কার্যত শোনা গেল এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের গলায়।

এখানেই শেষ নয়, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শরদ পাওয়ার তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও মতভেদ দূর করার পরামর্শ দিয়েছেন। তবে সিপিআইএমকে এই উপদেশ দিতে তাঁকে শোনা যায়নি বলেই জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ার

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এনসিপি প্রধান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটু ভাষা প্রয়োগ করা থেকে বিরত থাকতে বলেছেন।

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পেন সফর থেকে ফিরেছেন। অধীর চৌধুরী রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন, তিনি স্পেন সফর করতে পারেন, কিন্তু রাজ্যবাসীর পেন বুঝতে পারেন না। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অধীর চৌধুরী নিষ্ক্রিয়তার অভিযোগও করেছিলেন। পাশাপাশি তিনি স্পেনে বিলাসবহুল হোটেলে মুখ্যমন্ত্রীর থাকা নিয়েও প্রশ্ন করেছিলেন।

অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন করে বলেছিলেন, তিনি কীভাবে মাদ্রিদের হোটেলে থাকেন, যেখানে প্রতিদিনের খরচ ৩ লক্ষ টাকা। তাঁর প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরে কত টাকা খরচ করছেন? কোন কোন শিল্পপতিকে সেখানে নিয়ে গিয়েছেন? মানুষকে বোকা না বানাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন অধীর চৌধুরী।

এব্যাপারে শরদ পাওয়ার বলেছেন, তারা দেখেছেন অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক তিক্ত। এছাড়াও কটূ কথা বলারও অভ্যাস রয়েছে। এটা ভাল নয়, এটা করা উচিত নয়। তবে এটা বিরোধী ভারত ব্লকের ওপরে প্রভাব ফেলবে না বলেই মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+