ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় শান্তিনিকেতন! রবীন্দ্রজয়ন্তীতে শাহী সফরের পরেই বড় পদক্ষেপ

মঙ্গলবারই রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালন হয়েছে বাংলায়। জোড়াসাঁকো থেকে শুরু করে শান্তিনিকেতন সর্বত্রই কার্যত সাড়ম্বরে পালিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী। তাৎপর্যপূর্ণ ভাবে 'রবিপুজো'র দিনেই বাংলায় সময় কাটিয়েছেন অমিত শাহ।

বছর ঘুরলেও লোকসভা নির্বাচন। এবং সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় শাহী সফর ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এই বিতর্কের মধ্যেই বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। আর তা যদি কার্যকর হয় তাহলে শান্তিনিকেতনের মাথায় উঠবে আরও একটি পালক! শুধু তাই নয়, বাংলার মানুষের কাছে বাড়তি পাওনাও হতে চলেছে।

ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় শান্তিনিকেতন!

অমিত শাহ বাংলা ছাড়তেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখছেন, ভারতের জন্যে সুখবর! পশ্চিমবঙ্গে, শান্তিনিকেতন। যেখানে কিনা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্কুল তৈরি করেছিলেন। ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় রাখার জন্যে সুপারিশ করা হয়েছে।

ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমসের মাধ্যমে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। তবে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঠাঁই পেল কিনা সেজন্যে কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডির কথায়, সৌদি আরবের রিয়াধে আগামী সেপ্টেম্বরে একটি সভা রয়েছে। সেখানেই এই বিষয়ে ঘোষণা করা হতে পারে।

গোটা বিশ্বের সামনে ভারতের সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করেছেন সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। আর তা ঘোষণা হলে বিশ্বের দরবারে শান্তিনিকেতন পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই মুহূর্তে বিশ্বভারতীর উপাচার্জ। আর তা থাকাকালিন একাধিক অভিযোগ সামনে এসেছে।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই মুহূর্তে বিশ্বভারতীর উপাচার্জ।

এমনকি বিশ্বকবির ঐতিহ্যের স্থানকে গৈরিকিকরন করা হচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। আর এর মধ্যেই অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর বিবাদ নয়া মাত্রা যোগ করেছে। আর এর মধ্যে বাংলায় শাহী সফরকে তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে বলেছেন ভোটের আগে কাগজ পড়ে কিংবা টেলিপ্রন্টার লাগিয়ে বড়বড় কথা বলা যায়।

কিন্তু সেখানে রবিন্দ্রনাথ ঠাকুরের আদর্শ নেই বলেই দাবি করেন তিনি। পালটা তৃণমূলের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতির অভিযোগ বঙ্গ বিজেপির। আর এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর এহেন টুইট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় শান্তিনিকেতন জায়গা পেলে সেখানে পর্যটন থেকে অর্থনীতিতে ব্যাপক বদল আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+