Shantanu Thakur: মতুয়া ভোট অটুট, গড় আগলে রাখলেন শান্তনু! মন্ত্রী করে পুরস্কৃত করলেন মোদী-শাহ
Shantanu Thakur: ফের একবার মন্ত্রী হলেন শান্তনু ঠাকুর। কার্যত গোটা বাংলাতেই এবার লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। ২০১৯ এর ফলাফলও ধরে রাখতে যায় না। একেবারে ১২ তে নেমে এসেছে সাংসদ সংখ্যা। এই অবস্থায় নিজের মতুয়া গড় অটুট রেখেছেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর।
কার্যত বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। আর এরপরেই মন্ত্রী হওয়ার জন্য ডাক পান দিল্লির। তবে এবার কোন মন্ত্রক শান্তনু (Shantanu Thakur) পাবেন তা এখনও স্পষ্ট নয়।

Shantanu Thakur: জাহাজ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলান
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পরেই বাংলা থেকে প্রতিমন্ত্রী (Shantanu Thakur) করা হয় দুজনকে। মন্ত্রী হন বাবুল সুপ্রিয় এবং সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। এরপর ২০১৯ সালে ফের ক্ষমতায় এসে বাংলা থেকে দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করেন। পাশাপাশি ডাক পড়ে শান্তনু ঠাকুরের। জাহাজ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। মন্ত্রী হন আরও বেশ কয়েকজন। যদিও এবার বেশভাগ কেন্দ্রীয় মন্ত্রী যারা বাংলা থেকে ছিলেন তাঁরা হেরে যান। মন্ত্রীদের মধ্যে জিতেছেন কেবল শান্তনু। এরপরেই তাঁকে পুরস্কৃত করা হল মন্ত্রী করে।
Shantanu Thakur: বিজেপির সঙ্গে মতুয়া ভোট ব্যাঙ্ক
সিএএ-এনআরসি নিয়ে লাগাতার প্রচার চালায় শাসকদ তৃণমূল। কিন্তু মানুষ বিজেপির পক্ষেই ভোট দিয়েছে। মতুয়া এলাকায় বড় জয় পেয়েছে বিজেপি। তবে দীর্ঘ সময়ে এনআরসি সহ একাধিক ইস্যুতে বিজেপির সঙ্গে মনমালিন্য হয়। প্রকাশ্যে মুখও খুলেছিলেন। যা নিয়ে অস্বস্তি বাড়ে বিজেপির অন্দরে। এই অবস্থায় শান্তনুকে (Shantanu Thakur) মন্ত্রী করে ফের তাঁকে পুরস্কৃত করল মোদী-শাহ।
Shantanu Thakur: কী বলছেন শান্তনু ঠাকুর
শান্তনু ঠাকুর (Shantanu Thakur) জানিয়েছেন, সিএএ কার্যকর করে নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে সফল হয়েছে। তবে মতুয়াদের অবস্থা বিপিএলের থেকেও খারাপ। সমস্ত সম্পত্তি এরা ওপার বাংলায় ফেলে এসেছে। এই অবস্থায় সরকারের ভূমিকা অনেক। ফলে কীভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করা যায় সেদিকে নজর দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এমনকি এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলেও এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications