বিমানের মধ্যে মহিলার উপর প্রস্রাব করা ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করল তাঁর সংস্থা

বিমানের মধ্যে মহিলার উপর প্রস্রাব করা ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করল তাঁর সংস্থা

মুম্বইয়ের নিবাসী শঙ্কর মিশ্র যিনি নভেম্বরে এয়ার ইন্ডিয়ার বিমানে এক বয়স্কা সহযাত্রীর উপর প্রস্রাব করেছিলেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করল তাঁর সংস্থা ওয়েলস ফার্গো। ওই সংস্থা জানিয়েছে, শঙ্কর মিশ্রের উপর ওঠা অভিযোগ 'অত্যন্ত বিরক্তি'।

বিমানের মধ্যে মহিলার উপর প্রস্রাব করা ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করল তাঁর সংস্থা

শুক্রবার সন্ধ্যায় কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "ওয়েলস ফার্গো কর্মীদের পেশাদার এবং ব্যক্তিগত আচরণের সর্বোচ্চ মান ধরে রাখে এবং এই অভিযোগুলিকে আমরা অত্যন্ত বিরক্তিকর বলে মনে করি। ওই ব্যক্তিকে ওয়েলস ফার্গো বরখাস্তকরেছে।"

শঙ্কর মিশ্র বর্তমানে নিখোঁজ এবং তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে, পুলিশ তাঁর জন্য সন্ধান চালাচ্ছে। শঙ্কর মিশ্রের বিরুদ্ধে অভিযোগ নভেম্বরে নিউ ইয়র্ক- দিল্লি বিমানে তিনি বিজনেস ক্লাসে নিজের প্যান্টের চেন খুলে এক মহিলার উপর প্রস্রাব করেন। পরে তিনি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করেন যাতে পুলিশে তাঁর বিরুদ্ধে অভিযোগ না করেন ওই সহযাত্রী। তিনি অনুরোধে করার সময়ে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ করলে তার প্রভাব তাঁর স্ত্রী এবং সন্তানের উপর পড়বে।

এয়ার ইন্ডিয় এই সপ্তাহে পুলিশে অভিযোগ করে এই ঘটনার। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় মহিলা যাত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে বিমানে ক্রু'রা সিদ্ধান্ত নেয় অবতরণের সময়ে পুলিশকে তলব না করার। এয়ার ইন্ডিয়া শঙ্কর মিশ্রকে ৩০ দিন তাদের সংস্থারল বিমানে ওঠার উপর নিষোজ্ঞা আরোপ করেছে। এয়ার ইন্ডিয়ার আধিকারিকদের এবং ওই বিমানের ক্রুদের ওই ঘটনার সম্পর্কে এবং কী ভাবে তা হ্যান্ডলিং করা হয় তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের থেকে সম্পূর্ণ তথ্য জানা হয়েছে। প্রশ্নের মুখে যখন এয়ার ইন্ডিয়া তখন সেই সংস্থার মুখ্য আধিকারিক ক্যাম্পবেল উইলসন জানিয়েছে, ক্রিউদের উচিৎ বিমানের মধ্যে কোনও অনুচিত আচরণ যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা, এমনকি যদি মনে হয় বিষয়টি মিটে গিয়েছে তখনও রিপোর্ট করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+