আইএসআইএস জঙ্গি প্রমাণে ৩৬,৯৮৬ পাতার চার্জশিট দাখিল
বেঙ্গালুরু, ১ জুন : আইএসআইএস-এর টুইট প্রমোশন করার অভিযোগে মেহেদি মাসরুর বিশ্বাস নামে এক যুবককে গত বছরের ডিসেম্বরে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।
এদিন তাঁর বিরুদ্ধে ৩৬ হাজার ৯৮৬ পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। সেখানে মেহেদির করা আইএসআইএসের টুইট ও সঙ্গে নানা কথোপকথনের কপি রয়েছে।

এছাড়াও বহু আইএসআইএস অনুগামীদের সঙ্গে মেহেদির টুইটবার্তারও রেকর্ড জমা দেওয়া হয়েছে আদালতে। পুলিশের তরফে জঙ্গি কার্যকলাপ ও যুদ্ধে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে মেহেদির বিরুদ্ধে।
পুলিশের বয়ান অনুযায়ী, মেহেদি উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুরের বাসিন্দা। মেহেদি গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত বেঙ্গালুরুতে এক্সিকিউটিভ পদে চাকরি করত। তার টুইটার হ্যান্ডলটির নাম ছিল @shammiwitness। গত বছরের ১৩ ডিসেম্বর বেঙ্গালুরুর একটি ঠিকানা থেকে মেহেদিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
জানা গিয়েছে, চার্জশিটে ১ লক্ষ ২৪ হাজার টুইটের নথি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, টুইট করে মেহেদি বহু মানুষকে জঙ্গি হতে উৎসাহ দেন। মহারাষ্ট্রের বেশ কিছু মানুষ মেহেদির ফাঁদে পা দেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications