করোনা আবহে সিএএ বিরোধী আন্দোলনে বড় ধাক্কা! শাহিনবাগে নেতৃত্ব দেওয়া সমাজকর্মীর যোগ বিজেপিতে

করোনা আবহে সিএএ বিরোধী আন্দোলনে বড় ধাক্কা বিরোধী শিবিরে। দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী শাহজাদ আলি বি

করোনা আবহে সিএএ বিরোধী আন্দোলনে বড় ধাক্কা বিরোধী শিবিরে। দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী শাহজাদ আলি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি মুসলিমদের শত্রু নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শাহিনবাগের আন্দোলনকারীর যোগ বিজেপিতে

শাহিনবাগের আন্দোলনকারীর যোগ বিজেপিতে

সাম্প্রতিক দলবদলে বিজেপি শিবিরের বড় লাভ। শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী শাহজাদ আলি বিজেপিতে যোগ দিয়েছেন। দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা লএবং শ্যাম জাজুর উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন।

বিজেপি মুসলিমদের শত্রু নয়

বিজেপি মুসলিমদের শত্রু নয়

বিজেপিতে যোগ দিয়ে শাহজাদ আলি বলেন, বিজেপি মুসলিমদের শত্রু নয়। তিনি আরও বলেন, মুসলিমদের মধ্যে যাঁদের বিজেপিকে নিয়ে খারাপ ধারণা রয়েছে, তাঁদের ভুল ভেঙে দিতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এবার একসঙ্গে বসে সিএএ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

 মুসলিমদের উন্নতি চায় বিজেপি

মুসলিমদের উন্নতি চায় বিজেপি

দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা মুসলিমদের উন্নতি চান। তাদের কোনও বিদ্বেষও নেই মুসলিমদের প্রতি। বিজেপির তরফে শ্যাশ জাজু বলেন, সব মুসলিমই বুঝতে পেরেছেন, তাঁদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না।

শাহিনবাগ আন্দোলনে ভাঁটা

শাহিনবাগ আন্দোলনে ভাঁটা

গত বছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সিএএ নিয়ে উত্তাল ছিল দিল্লির শাহিনবাগ। যা নিয়ে হিংসা ছড়ায় দিল্লি ও আশপাশের এলাকায়। এরপর করোনা আবহে সেই আন্দোলনে ভাঁটা পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+