'শাহিনবাগ আটারি-ওয়াঘা সীমান্তে পরিণত হয়েছে ', দাবি গিরিরাজ সিংয়ের
'আট্টারি-ওয়াঘা সীমান্তে পরিণত হয়েছে শাহিনবাগ', দাবি গিরিরিজা সিংয়ের
শাহিনবাগ নিয়ে এদিন সকালেই বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য মুহূর্তে শিরোনাম আকর্ষণ করেছে। শাহিনবাগের প্রতিবাদীদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য় করেন পরবেশ সাহিব সিং বর্মা। তিনি বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসলে শাহিনবাগে আর কোনও প্রতিবাদী থাকবেন না। এরপর শাহিনবাগকে নিয়ে ফের মন্তব্য করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
|
আট্টারি ওয়াঘা সীমান্তের সঙ্গে তুলনা
শাহিনবাগকে আট্টারি-ওয়াঘা সীমান্তের সঙ্গে তুলনা করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। একটি টুইটে তিনি এই নিয়ে মন্তব্য করে লেখেন, শাহিনবাগ যেন ভারত-পাকিস্তান সীমান্তে পরিণত হয়েছে। উল্লেখ্য, এক সর্বভারতীয় চ্যানেলের সাংবাদিককে শাহিনবাগে ঢুকতে বাধা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী এমন বক্তব্য রাখেন।

গিরিরাজের প্রশ্ন
গিরিরাজ সিং নিজের পোস্টে জানিয়েছেন, শাহিনবাগে ঢোকার জন্য শুধু 'পাসপোর্ট' রয়েছে অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার। প্রসঙ্গত , দিল্লি নির্বাচনের আগে শাহিনবাগ আপাতত প্রাসঙ্গিক হয়ে উঠছে।

শাহিনবাগ ও সংবাদমাধ্যম
গত কয়েকদিন ধরে দিল্লির শাহিনবাগ মিডিয়ার লাইমলাইটের মধ্যে ছিল। আর সেখানে এরপর সংবাদসংগ্রহের জন্য দেশের দুই প্রথমসারির সাংবাদিক পৌঁছে যান। তবে তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আর তার থেকেই শুরু হয় বিতর্ক। যার জেরে এদিন গিরিরাজ সিং তুমুল তোপ দাগেন তাঁর পোস্টে।












Click it and Unblock the Notifications