বরফ কি গলার ইঙ্গিত, অমিত শাহের সঙ্গে সাক্ষাত করতে চলেছেন শাহিনবাগের প্রতিবাদীরা

বরফ কি তবে গলতে চলেছে? আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছে শাহিনবােগর সিএএ বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি।

বরফ কি তবে গলতে চলেছে? আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন শাহিনবােগর সিএএ বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি। এমনই খবর পাওয়া গিয়েছে। এর সঙ্গেই সঙ্গেই নতুন করে জল্পনা তৈরি হলেছে। তাহলে কি দিল্লি বিধানসভা ভোটের ফলে শাহিনবাগের সমীকরণ বদলাতে চলেছে?

 অমিত শাহের সঙ্গে সাক্ষাত

অমিত শাহের সঙ্গে সাক্ষাত

আগামিকাল দুপুর ২টো নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি দল। সূত্রের খবর আন্দোলনকারীরাই অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য আবেদন জানিয়েছিল। তাতেই দুপুর ২টো নাগাদ প্রতিনিধিদের সময় দিয়েছেন অমিত শাহ। যদিএ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে কোনও রকম আবেদব শাহিনবাগের আন্দোলনকারীরা জানাননি। তবে শাহিনবাগের আন্দোলনকারীরাই জানিয়েছেন তাঁরা অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন।

দিল্লিতে বিজেপির হারের কারণ শাহিনবাগ

দিল্লিতে বিজেপির হারের কারণ শাহিনবাগ

দিল্লিতে বিধানসভা ভোটে দিল্লির শোচনীয় হারের জন্য দায়ী শাহিনবাগের আন্দোলন নিয়ে বিজেপি নেতাদের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য। অমিত শাহ নিজেই সেকথা স্বীকার করে নিয়েছেন। দিল্লি ভোটের হারের কারণ হিসেবে িতনি বলেছিলেন 'গোলি মারো', 'ভারত- পাকিস্তান ম্যাচ' এসব কথা বলা উচিত হয়নি বিজেপি নেতাদের।

 আদালতে মামলা

আদালতে মামলা

শাহিনবােগ খালি করা নিেয় আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট শাহিনবাগের আন্দোলকারীদের জানিয়েছেন জনগণের পথ অমির্দিষ্টকাল আটকে আন্দোলন করা যায়নি। এই নিয়ে কেন্দ্রকেও নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। সেই কারণ নিয়েই সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চলেছেন শাহিনবাগের আন্দোলনকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+