সিএএ-বিরোধী আন্দোলন বজায় রেখেই ভোটের লাইনে শাহিনবাগ
ভোট দিল সিএএ বিরোধী আন্দোলনের আঁতুরঘর শাহিনবাগ। দিল্লির ওখলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে শাহিনবাগ।
ভোট দিল সিএএ বিরোধী আন্দোলনের আঁতুরঘর শাহিনবাগ। দিল্লির ওখলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে শাহিনবাগ। সকাল থেকেই এলাকার ভোটাররা ভিড় করেছেন বুথে বুথে। কড়া নিরাপত্তার মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করছেন তাঁরা।

সিএএ বিরোধী আন্দোলন শাহিনবাগে
গত ৫৫ দিন ধরে সিএএ বিরোধী আন্দোলন চলছে শাহিনবাগে। এই আন্দোলন ঘিরেই দিল্লিতে বিধানসভা নির্বাচনের পারদ চড়েছিল। একে এপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বিজেপি এবং আপ নেতারা। কেজরিওয়ালের বিরুদ্ধে শাহিন বাগের আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়ানোর অভিযোগ করেছিলেন একাধিক বিজেপি নেতা। এমনকী শাহিনবাগের আন্দোলনকারীদের জঙ্গি বলেও আক্রমণ করা হয়েছে। এই ভোেটর প্রচাল চলাকালীনই শাহিনবাগে গুলিও চলেছে।

ভোটের লাইনে শাহিনবাগ
দিল্লির ওখলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে শাহিনবাগ। সিএএ বিরোধী আন্দোলন চললেও সকাল থেকেই কেন্দ্রের একাধিক বুথে ভিড় করেছে শাহিন বাগের ভোটাররা। এই এলাকারই ভোটার আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি সপরিবারে এসে এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন। কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহন চলছে শাহিনবাগে। ৪িট ভোট কেন্দ্রকে অতিস্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাড়তি সতর্কতা শাহিনবাগে
শাহিন বাগে এবার আম আদমি পার্টি প্রার্থী করেছে আমানুতুল্লাহ খানকে। গতবার এই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন তিনি। বিজেপি প্রার্থী করেছে ব্রাহিম সিং বিধুরিকে। আর কংগ্রেস প্রার্থী করেছে কংগ্রেসের পারভেজ হাসমিকে। ভোটের মধ্যেই চলছে সিএএ বিরোধী আন্দোলন, তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে শাহিনবাগে। পিসিআর ভ্যান নজরদারি চালাচ্ছে। অতিরিক্ত সিসিটিভিও বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications