সঙ্গীতা বিজলানির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার শাহরুখের গাড়ির চালক

অভিযুক্তর নাম রাজেন্দ্রকুমার গৌতম তথা পিন্টু মিশ্রা (৩৪) আন্ধেরির (পূর্ব) আসলফার বাসিন্দা। অভিযোগ আরও ভাল কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকা পরিচারিকার সঙ্গে বন্ধুত্ব পাতায় পিন্টু। তারপর তাঁকে নালাসোপারার একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই ওই নাবালিকার ধর্ষণ করে পিন্টু।
বান্দ্রা পুলিশ জানিয়েছে, পাঁচ মাস আগে নিজের বাড়ি লাতুর থেকে কাজের সূত্রে এখানে আসে মেয়েটি। অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাড়িতে পরিচারিকার কাজ পায় সে। সেখানেই কোনওভাবে তাঁকে দেখতে পায় পিন্টু। এরপরই সে সিদ্ধান্ত নেয় যে কোনও মূল্যে সে ওই মেয়েটিকে ওর চাই।
'শাহরুখের ব্যক্তিগত গাড়ির নয়, তাঁর কনভয়ের একটি গাড়ির চালক ছিল ওই ব্যক্তি'
মেয়েটির ফোন নম্বর জোগাড় করে ১৮ জুন ওই মেয়েটিকে ফোন করে পিন্টু। ফোনে সে মেয়েটিকে বলে, আরও বেশি বেতনের ভাল চাকরি পেতে পারে সে, সুপারস্টারের বাড়িতে কাজ করার সুযোগ সে তাকে করে দেবে। এর পর থেকেই দৈনন্দিন ভিত্তিতে যোগাযোগ শুরু হয় দুজনের। এমনকী একদিন শাহরুখের বাংলোতেও মেয়েটিকে নিয়ে যায় পিন্টু। কথায় কথায় পিন্টু ওই মেয়েটিকে বর্তমান কাজটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। পিন্টুর কথা অনুযায়ী, ২০ জুন মেয়েটি চাকরি ছেড়েও দেয়।
সূত্রের খবর অনুযায়ী, নালাসোপারায় বাড়িতে নিয়ে যাবে এই মিথ্যা আশ্বাস দিয়ে মেয়েটিকে একটি হোটেলে নিয়ে যায় পিন্টু। এরপর মেয়েটির ধর্ষণ করে তাঁকে হুমকি দেয় সে। বলে, এই ঘটনার কথা কাউকে বললে ফল ভাল হবে না। কি করবে বুঝতে না পেরে ২১ জুন মুম্বইতেই ফিরে আসে মেয়েটি। সাহস জুটিয়ে বুধবারদিনই পিন্টুর নামে পুলিশে অভিযোগ দায়ের করে সে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় আতঙ্কিত মেয়েটি। মুম্বইতে তাঁর পরিচিত কেউ নেই। এবং পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। লাতুরে মায়ের কাছেই আবার ফিরে যাবে বলে মনস্থ করেছে মেয়েটি।
শাহরুখ খানের ঘণিষ্ঠ এক সূত্রের তরফে জানানো হয়েছে, এই গাড়ি চালক গ্রেফতারের ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক নেই খান পরিবারের। কিছু সময় শাহরুকের ছেলেমেয়েদের গাড়ি চালাত ওই চালক। মূলত, শাহরুখের কনভয়ের একটি গাড়ির চালক ছিল ওই ব্যক্তি।












Click it and Unblock the Notifications