ভোলবদল কিং খানের! ভারতে অসহিষ্ণু কখনও বললেননি দাবি শাহরুখের!

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : ভারতের পরিস্থিতি সহিষ্ণু না অসহিষ্ণু সে বিতর্কে প্রথম মুখ খুলেছিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তার জন্য় একাধিকবার রোষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে এবার ১৮০ ডিগ্রি ঘুরে শাহরুখের দাবি, ভারত ধর্মীয়ভাবে অসহিষ্ণু সে কথা কখনও বলেননি তিনি।[দেশে অসহিষ্ণুতা ক্রমশই বাড়ছে : পঞ্চাশতম জন্মদিনে জানালেন শাহরুখ খান]

শাহরুখকে জিজ্ঞাসা করা হয় তাঁর এই খ্যাতি বৃহত্তর ক্ষেত্রে ব্যবহার করতে চাইবেন আদর্শ হিসাবে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখনই তিনি তা করতে যান তার কথার অপব্যাখ্যা করতে হয়। শাহরুখের কথায়, "আমি কোনও একটা কথা বললাম, আর সেটাকে ভুল ব্যাখ্যা করা হল, এবং আমি সমস্যার মধ্যে পড়লাম। এটি ক্ষতিকারক।" [স্ত্রী এমনকী ভয়ে দেশ ছাড়ারও পরামর্শ দিয়েছিলেন, অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খুললেন আমির খান!]

ভোলবদল কিং খানের! ভারতে অসহিষ্ণু কখনও বললেননি দাবি শাহরুখের!

চলতি অসহিষ্ণুতা বিতর্কে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে শাহরুখ খান বলেন, "যেমন ধরুন যে বিষয়টা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আমি কখনও বলিনি ভারত অসহিষ্ণু। আমাকে যখন এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম আমি এই বিষয়ে আপাতত কথা বলতে চাইছি না। কিন্তু আমায় যখন জোর করা হল, আমি শুধু বলেছিলাম তরুণ সমাজের উচিত এই দেশকে ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল করার লক্ষ্যে মনোনিবেশ করা।" [ধর্মীয় অসিহষ্ণুতা নিয়ে মুখ খুলে শাহরুখও এবার 'পাকিস্তানি এজেন্ট'!]

নিজের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, "দেশে অসহিষ্ণুতা ক্রমশই বাড়ছে। আমি এরকম পরিস্থিতিতে নেই। কবে যাঁরা এর প্রতিবাদে নিজেদের সরকারি পুরস্কার ফেরত দিচ্ছেন আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি। তাদের এই সিদ্ধান্ত অত্যন্ত সৎ ও সাহসী।" [(ছবি) ধর্মীয় অসহিষ্ণুতার তর্কে শাহরুখের পাশে চলচ্চিত্র জগতের বিশিষ্টরা]

কিন্তু এদিন মুম্বইয়ের একটি ট্যাবলয়েডে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "মানুষ সেটাই বিশ্বাস করে যেটা তারা বিশ্বাস করতে চায়। আমার শব্দের অপব্যাখ্যা করা হয়তো কোনও নির্দিষ্ট রাজনৈতিক কার্যবিধির ক্ষেত্রে মিল খায় বা খায় না। কিন্তু আমি বিরক্ত। কারণ আমি যা বলেছি তাকে ভুল ভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। আমি একজন অভিনেতা এবং ছবি তৈরি করি। এই কাজ আমার কাছে যথেষ্ট।" [বৈষম্যের শিকার, পাকিস্তানে এসে থাকুন : শাহরুখকে আমন্ত্রণ হাফিজ সইদের]

তবে শাহরুখের অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য অস্বীকার করার ঘটনাটি আমিরের অসহিষ্ণু মন্তব্যের জেরে দেশের উত্তাল পরিস্থিতির পরই সামনে এসেছে। একটি অনুষ্ঠানে আমির খান বলেন, আমি যখন বাড়িতে আমিরের সঙ্গে কথা বলি, ও বলে আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত? দেশের অসহিষ্ণু পরিস্থিতিতে আমরা ভীত। এরপরই টুইটারে ট্রেন্ড করতে শুরু করেন আমির খান। বিভিন্ন মহল থেকে আমিরের মন্তব্যের সমালোচনা করা হয়। [শাহরুখ খান ও হাফিজ সঈদের গলার সুর এক, বিস্ফোরক মন্তব্য যোগী আদিত্যনাথের]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+