শাহরুখ খানকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত মুম্বই পুলিশের!

টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রে করিম মোরানিকে আন্ডারওয়ার্ল্ড ডনের হুমকি দেওযা খবর প্রকাশিত হয়। প্রকাশিত ওই খবরে এও বলা হয় যে আন্ডারওয়ার্ল্ডের যে ডন এই হুমকি দিয়েছে তারা শাহরুখ খানের নতুন ছবির আন্তর্জাতিক বন্টন অধিকার বা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন রাইট চায়।
শাহরুখ খানের আগামী ছবি হ্যাপি নিউ ইয়ার নিয়ে ইতিমধ্যে সাড়া পড়ে গিয়েছে। ফারহা খান এই ছবি পরিচালনা করেছেন। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এছাড়াও এছবিতে রয়েছেন দীপিকা পাডুকোন, বোমান ইরানি, অভিষেক বচ্চন, সোনু সুদ, ভিভান শাহ প্রমুখ। এই ছবির নির্বাহী প্রযোজক করিম মোরানি।
অন্য একটি সংবাদসূত্রে জানা গিয়েছে, যে আন্ডারওয়ার্ল্ড ডন মোরানিকে হুমকি দিয়েছেন তাকে শনাক্ত করা গিয়েছে। তাঁর নাম রবি পূজারি। শনিবার জুহুতে মোরানির বাড়িতে ৩টি গুলি চালানো হয়। সংবাদপত্রে প্রকাশিত খবর অনুয়ায়ী, জুহুর বাড়িতে আক্রমণ চালানোর আগে বেশ কয়েকবার মোরানির কাছে হুমকি ফোন এসেছিল। যদিও তা নিয়ে খুব একটা গা করেননি প্রযোজক। এই ঘটনার পর মোরানির বাড়িতে পুলিশি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়।
এই একই প্রসঙ্গে শাহরুখের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। যদিও এবিষয়ে শাহরুখের অফিসের তরফে কোনও মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications