সারা ভারতে আইএস মডিউল ছড়িয়ে দেওয়ার নেপথ্যে রয়েছে এই যুবক!

মহম্মদ সফি আরমার। ২৬ বছর বয়সী এই যুবকই এখন ভারতীয় ইন্টেলিজেন্সের কড়া নজরে রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জঙ্গি সংগঠন আইএসআইএস-ও ভারতীয়দের মধ্যে যোগসূত্র এখন এই যুবক। [আইএসের হানা থেকে বাঁচতে ইন্টারনেটে বন্ধ ৯৪টি সাইট]

অর্থাৎ ভারতে আইএসের সদস্য সংখ্যা বাড়ানোর দায়িত্বভার এখন এই মহম্মদ সফির কাঁধেই বলে দাবি করছেন গোয়েন্দারা। ইন্টারপোল থেকে এইবিষয়ে বিশেষ নোট এসেছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। [চাকরির সাইট দেখে কর্পোরেট কায়দায় ভারতে জঙ্গি নিয়োগ আইএসআইএস-এর]

সারা ভারতে আইএস মডিউল ছড়িয়ে দেওয়ার নেপথ্যে রয়েছে এই যুবক!

তাতে লেখা রয়েছে, জঙ্গি কার্যকলাপ, অপরাধমূলক ষড়যন্ত্র, জঙ্গি কার্যকলাপের জন্য ফান্ড জোগাড় করা ও একইসঙ্গে আইএসের হয়ে ভারতে জঙ্গি নিয়োগের কাজেও ব্রতী এই যুবক। [সাবধান : ফেসবুকে আপনার প্রতিটি পোস্টে নজর রয়েছে আইএস জঙ্গিদের!]

একইসঙ্গে জানানো হয়েছে, মহম্মদ সফি নিজেও একটি জঙ্গি সংগঠনের সদস্য। কর্ণাটকের ভাটকলের বাসিন্দা এই জঙ্গি কন্নড় ছাড়াও উর্দু, হিন্দি ও ইংরেজিতে স্বচ্ছ্বন্দে কথা বলতে পারে। জঙ্গি মহলে এই যুবক ইউসুফ-আল-হিন্দি নামে খ্যাত বলেও রিপোর্ট পেয়েছেন গোয়েন্দারা। [বাঙালি ছেলে সিদ্ধার্থ ধর এখন আইএস জঙ্গি!]

গোয়েন্দা রিপোর্ট বলছে, মহম্মদ সফি সুলতান আরমারের ভাই। এই সুলতান আনসার-উল-তাওহিদ নামে সংগঠন তৈরি করে ভারতে আইএসের জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল। তবে কিছুদিন আগে সুলতান সিরিয়ায় মারা যাওয়ার পরে সামনে এসেছে মহম্মদ সফি।

সম্প্রতি মুম্বইয়ে মুদ্দাব্বীর শেখ নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। তাকে জেরা করেই সফি সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। সফি সারা দেশে আইএসের শাখা ছড়িয়ে দিতে উদ্যোগী সেটা মুদ্দাব্বীরের কাছ থেকেই জেনেছেন গোয়েন্দারা।

মহম্মদ সফি প্রথমে সারা ভারতে আইএসের বীজ ছড়িয়ে তারপর সর্বাত্মক নাশকতার পরিবেশ তৈরিতে ব্রত বলেই তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। আর এভাবেই সারা দেশে অপ্রতিরোধ্য জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা করেছে কর্ণাটকের এই তরুণ আইএস জঙ্গি নিয়োগকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+