গভীর প্রেম থেকে যৌনমিলন আদতে ধর্ষণ নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের
বম্বে হাইকোর্টের গোয়া শাখা সম্প্রতি এক ধর্ষণে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বেকসুর খালাস করেছে। জানিয়েছে, গভীর প্রেম থেকে যৌনমিলন করলে তা ধর্ষণ বলে গণ্য করা হবে না।
বম্বে হাইকোর্টের গোয়া শাখা সম্প্রতি এক ধর্ষণে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বেকসুর খালাস করেছে। জানিয়েছে, গভীর প্রেম থেকে যৌনমিলন করলে তা ধর্ষণ বলে গণ্য করা হবে না। মহিলার দায়ের করা অভিযোগ ত্রুটিপূর্ণ বলে তা খারিজ করে দিয়েছে আদালত।

নিম্ন আদালত অভিযুক্ত ব্যক্তিকে সাতবছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছিল। অভিযোগ ছিল, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয়েছে মহিলার সঙ্গে।
ক্যাসিনোতে কাজ করা দুই যুবক যুবতীর মধ্যে প্রেম হয়। ২০১৩ সালের সেই ঘটনায় যোগেশ পালেকর মহিলাকে নিজের পরিবারের সঙ্গে আলাপ করাতে বাড়ি নিয়ে যান। পরিবার বাড়িতে না থাকায় যৌনমিলনে লিপ্ত হন দুজনে।
তারপরও আরও কয়েকবার দুজনে যৌন মিলনে লিপ্ত হন। তারপরে ধর্ষণের অভিযোগ দায়র করেন মহিলা। জানান, বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেওয়াতেই সহবাসে রাজি হন মহিলা এমনটাই অভিযোগ করা হয়।
যার প্রেক্ষিতে নিম্ন আদালত সাজা দেয়। সেই রায়কেই খারিজ করে উচ্চ আদালত নতুন রায় শুনিয়েছে।












Click it and Unblock the Notifications