বীরেন্দ্র সেওয়াগের মালিকানাধীন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, দায়ের হল মামলা
হরিয়ানার ঝাজ্জারে একটি আন্তর্জাতিক বোর্ডিং স্কুলে ৮ বছর বয়সী একজনকে যৌন হয়রানি অভিযোগ উঠেছে। জানা গিয়েছে এই স্কুল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের মালিকানাধীন। স্কুলটি প্রায়ই ছাত্রদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার জন্য খবরে থাকে। আর সেখানেই ঘটে গিয়েছে ন্যক্কারজনক ঘটনা।

কী অভিযোগ?
ছাত্রের বাবা-মায়ের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, হরিয়ানা পুলিশ পকসো আইন এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করেছে। "শিশুটি ভয় পেয়েছে এবং আমাদের কিছু বলছে না, তবে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছি," বলেছেন ডিএসপি রাহুল দেব৷ প্রাথমিকভাবে, পুলিশ সন্দেহ করছে যে নাবালকের সাথে হোস্টেলে থাকা শিশু বা কর্মচারীরা অপরাধ করেছে৷

কী জানা যাচ্ছে ?
ওই নাবালকটি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং এই বছরের এপ্রিলে এই স্কুলের হোস্টেলে ভর্তি হয়েছিল৷ এই স্কুলের প্রতিষ্ঠাতা হলেন বীরেন্দ্র সেওয়াগ এবং চেয়ারপারসন হলেন তাঁর স্ত্রী আরতি সেওয়াগ৷ মেডিকেল পরীক্ষায় যৌন হয়রানির বিষয়টি নিশ্চিত হয়েছে৷

খবরে কী বলা হয়েছে ?
খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ১৫ অগাস্ট রাতে। শিশুটির বাবা ঝাজ্জারের এসপি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা করে পরের দিন অভিযোগ করেন। জেজে আইন এবং পকসো আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত হওয়ার পরে, শুক্রবার একটি মেডিকেল রিপোর্ট এসেছিল, যা যৌন হয়রানির বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনার তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে।

ছাত্র এবং স্কুল কর্মীদের সন্দেহ
সেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল একটি ডে-বোর্ডিং স্কুল এবং সেখানে অধ্যয়নরত বেশিরভাগ পড়ুয়াই হোস্টেলে থাকে। ঝাজ্জরের ডিএসপি রাহুল দেব জানিয়েছেন, শিশুটি এখনও অভিযুক্তের নাম জানায়নি। তবে পরিবারের সদস্যদের মতে, নাবালিকা তাদের বলেছে যে স্কুলে পড়া এবং হোস্টেলে থাকা শিশুরা এই অপরাধ করেছে। এ ঘটনায় স্কুলের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের অংশ হিসাবে, পুলিশ সিসিটিভি ফুটেজ স্ক্যান করা শুরু করেছে এবং আশাবাদী যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
বেশ কিছু বছর আগে রানীকুঠীর একটি ইংরাজি মাধ্যম স্কুলের লোয়ার নার্সারির এক ছাত্রীর উপর যৌন পীড়নের অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হল স্কুল চত্তর। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়তে হল স্কুল কর্তৃপক্ষকে। অভিযোগ, স্কুলের একটি অনুষ্ঠানের জন্য স্কুল বাসে করে লোয়ার নার্সারির ছাত্রীদের অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্যান্য ছাত্রছাত্রীরা নেমে গেলে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হয়। পরে ওউ ছাত্রীর উপর যৌন অত্যাচার চালানো হয়।












Click it and Unblock the Notifications