দিল্লির বাতাসে মারাত্মক দূষণ, বন্ধ হল স্কুল, নির্মাণকাজেও নিষেধাজ্ঞা
মারাত্মক দূষণের চাদরে মুড়ে গিয়েছে দিল্লি। ধোঁয়ার আস্তরণে ঢেকে রয়েছে রাজধানীর আকাশ। সূর্যের আলো সেই আস্তরণ ভেদ করেও পৌঁছাতে পারছে না। ভোর থেকে অনেকটা বেলা পর্যন্ত থাকছে এই আস্তরণ। শীতের শুরুতেই দিল্লির বাতাসের গুণগত মান একদম তলানিতে এসে ঠেকছে।
আগামী ছয় দিন দিল্লির এমন মারাত্মক পরিবেশ থাকবে। তেমনই বার্তা দিয়েছে আইআইটিএম। শিশুদের যাতে শারীরিক সমস্যা না হয়, সেজন্য প্রাইমারি স্কুলগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল৷ আগামী কয়েক দিন স্কুলে গিয়ে ক্লাস করা বন্ধ। অনলাইনে চালু থাকবে পঠনপাঠন। সেই বার্তা দেওয়া হয়েছে।

গতকাল থেকে এই দূষণের পর্যায় মারাত্মক জায়গায় চলে গিয়েছে। আজ শুক্রবার সকালে দিল্লির আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ছিল ৪৪১। জাহাঙ্গীরপুরে সেই মান ৪৫৮। পরিস্থিতি আরও কতটা উদ্বেগের হবে? তাই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
দূষণের চাদরের জন্য ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তার জেরে গতকাল বিমান চলাচলে যথেষ্ট সমস্যা হয়। বিমান চলাচলে দেরি হয়। বহু বিমান বাতিল হয়৷ শুক্রবারও সকাল থেকে সেই একই সমস্যা চলছে বলে খবর৷ পরিস্থিতি আগামী বেশ কয়েক দিন এমন প্রতিকূল থাকবে। সেই কথা বলা হচ্ছে।
দিল্লির সরকার শুক্রবার সকাল থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার সকাল আটটা থেকে বন্ধ করা হয়েছে সমস্ত রকম নির্মাণ শিল্পের কাজ। বিস - ৩ পেট্রোল ও বিএস - ৪ ডিজেল গাড়ি এখন চালানো যাবে না৷ সেই নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে৷ যানবাহনের সংখ্যা কমিয়ে দূষণকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।
আইআইটিএম দিল্লির দূষণ নিয়ে যে বার্তা দিচ্ছে, তা মোটেও সুখকর নয়৷ দূষণ আরও কতটা ভয়াবহ হতে পারে? সেই দুশ্চিন্তাও বাড়ছে৷ আগামী ছয় দিন কমবেশি এমন আবহাওয়া থাকবে। এই কথা বলা হচ্ছে৷ কিন্তু তারপর পরিস্থিতির কতটা উন্নতি হতে পারে? সেই বিষয়ে ধোঁয়াশা থাকছেই।
দেওয়ালির পর থেকেই দিল্লিতে দূষণ বাড়তে থাকে। পড়শি রাজ্যের নাড়া পোড়ানোর বিষাক্ত বাতাসও দিল্লিতে আসতে শুরু করছে বলে চর্চা চলছে। আগ্রার তাজমহলের দৃশ্যমানতা কমেছে ঘন কুয়াশার জন্য। আর কতটা খারাপ হতে পারে দিল্লির বাতাস? সেই আশঙ্কা নিয়েও চর্চা চলছে।












Click it and Unblock the Notifications