বাংলা-সহ কয়েকটি রাজ্যের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা! রয়েছে দমকা হাওয়া-শিলাবৃষ্টির পূর্বাভাসও
আবহাওয়া দফতরের তরফে বাংলা, ওড়িশায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির কারণে লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে আগামী কয়েকদিন।
এছাড়া উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রায়ালসীমা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল, মাহে এবং ইন্টেরিয়র কর্নাটকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

- আবহাওয়া দফতর জানিয়েছে, পাকিস্তান ও সংলগ্ন এলাকার ওপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২৯ এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশে ২৭-২৮ এপ্রিল এবং উত্তরাখণ্ডে ২৮-২৯ এপ্রিল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- এছাড়া বিচ্ছিন্নভাবে ২৭-২৯ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে। হিমাচল প্রদেশে ২৯ এপ্রিল।
- বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে ২৭-২৮ এপ্রিলের মধ্যে পঞ্জাব-হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে । আর ২৭ এপ্রিল পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- উত্তর প্রদেশ, বিহার এবং দক্ষিণ রাজস্থানে ঘন্টায় ২৫-৩৫ কিমি বেগে শক্তিশালী হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- ২৭ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়ারা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় এদিন শিলাবৃষ্টি হতে পারে।
IMD issued a red alert for severe heatwave conditions in Odisha and Gangetic West Bengal for next few days. pic.twitter.com/oGmY0rY1n5
— All India Radio News (@airnewsalerts) April 27, 2024
- আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থন করছে উত্তর বাংলাদেশের ওপরে। সেখান থেকে একটি অক্ষরেখা উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
- এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। এছাড়াও ২৭ থেকে ২৯ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায়।
- ২৮ এপ্রিল সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৮ ও ৩০ এপ্রিল বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে।
- আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, ওড়িশার কিছু জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন কিছু জায়গায় আগামী পাঁচ দিন তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, রায়ালসীমা, ইন্টিরিয়র কর্নাটক, তামিলনাড়ু, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, উপকূল অন্ধ্রপ্রদেশে।
- এছাড়া ২৭-২৮ এপ্রিল গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হতে পারে অসম, মেঘালয়, ত্রিপুরায়। ২৭-৩০ এপ্রিলের মধ্যে কেরল-মাহে, উপকূল কর্নাটক, তামিলনাড়ু, দুপুচেরি, কড়াইকালে।
More From
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications