Tamil Nadu: বাজি কারখানায় প্রবল বিস্ফোরণ, মৃত ৯, আহত অন্তত ২৭
বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর কাঞ্চিপুরম এলাকা! সেখানে একটি বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেখানে এখনও পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় আরও ২৭ জন আহত বলে জানা গিয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যদিও এই মুহূর্তে সবারই স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
কাঞ্চিপুরমের কুরুভি মালাই-এর যে বাকি কারখানাতে এই বিস্ফোরণ ঘটেছে সেটি একটি বেসরকারি বলে জানা গিয়েছে। বুধবার দুপুর ১২ টা নাগাদ প্রবল এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা অনেক ছিল। ফলে বহুদূর থেকে শোনা যায়। শুধু তাই নয়, গোটা এলাকা একেবারে কেঁপে ওঠে। লোকজনের ভূমিকম্পে আশঙ্কাতে রীতিমত ছোটাছুটি শুরু করে দেয় বলে দাবি স্থানীয় মানুষজনের।, এরপরেই গোটা কারখানাটিতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে।
Tamil Nadu | 27 people got injured due to the explosion at the Private Crackers Factory in Kancheepuram. Three died on spot & 5 died on the way to the hospital: Kancheepuram District Administration
— ANI (@ANI) March 22, 2023
স্থানীয় পুলিশের দাবি, কারখানার বাইরে রাখা ক্যামিকেল থেকে আগুন লাগে প্রথম। এরপর সেটি গোটা কারখানাতে ধরে যায়। কারখানায় জমা রাখা প্রচুর বাজির সংস্পর্শে আগুন আসা মাত্রই প্রবল বিস্ফোরণ ঘটে বলে দাবি স্থানীয় মানুষজনের।
ঘটনার সময়ে ওই কারখানাতে ২৫ জনেরও বেশি কর্মচারী কাজ করছিলেন। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যান প্রশাসনের আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাজির আড়ালে কোনও অবৈধ কাজ হত না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় সাত মহিলাসহ আটজনের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications