এবার ধেয়ে আসছে সাইক্লোন 'বায়ু'! সতর্কতা জারি হাওয়া অফিসের

এবার আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বায়ু। তবে দেশের পূর্ব উপকূলে নয়। পশ্চিম উপকূলে। নির্দিষ্ট করে বলতে গেলে মোদীর রাজ্যে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।

এবার আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বায়ু। তবে দেশের পূর্ব উপকূলে নয়। পশ্চিম উপকূলে। নির্দিষ্ট করে বলতে গেলে নরেন্দ্র মোদীর রাজ্যে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। আরব সাগরে প্রবল নিম্নচাপ তৈরি হয়েছে। যা থেকে তৈরি হচ্ছে বায়ু। তবে আবহাওয়াবিদেদের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় বায়ু মৌসুমী বায়ুকে কিছুদিনের জন্য আরব সাগরেই বন্দি করে রাখবে। পূর্ব উপকূল আপাতত মৌসুমী বায়ু থেকে বঞ্চিতই থেকে যাবে।

ঘূর্ণিঝড় বায়ুর অবস্থান

ঘূর্ণিঝড় বায়ুর অবস্থান

সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘূর্ণিঝড় বায়ুর অবস্থান ছিল লাক্ষাদ্বীপের আমিনিদিভি থেকে ৩৮০ কিমি উত্তর পশ্চিম দিকে। মুম্বইয়ের ৬৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এর অবস্থান ছিল।

সতর্কতা জারি

সতর্কতা জারি

মঙ্গলবার আবহাওয়া দফতরের তরফ থেকে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে গুজরাতের জন্য। এই সতর্কবার্তা আগে ছিল কমলা। কমলা সতর্কবার্তায় কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়। হলুদ সতর্কবার্তার প্রকৃতি কমলার থেকেও বেশি।

আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তা অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড় বায়ু অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং গুজরাতের পোরবন্দর এবং ময়ূভার মধ্যে আছড়ে পড়তে পারে বলেও জানানো হয়েছে। ১৩ জুন সকালে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, প্রবল বৃষ্টির পাশাপাশি ১৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় বায়ুর প্রভাবে গুজরাত ছাড়াও কেরল, লাক্ষাদ্বীপ, উপকূল কর্নাটক, কোঙ্কন ও গোয়ায় প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকেই। গুজরাত উপকূলের কোনও কোনও জায়গায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতার জেরে ইতিমধ্যেই সেখানে ১৫ কোম্পানি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও সম্ভাব্য অবস্থান করা চিন্তা করে গুজরাত সরকারের তরফ থেকে সেনা, নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর কাছে উদ্ধার কাজে সাহায্যের জন্য আবেদন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার ব্যাপারের নির্দেশ জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ

আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ

তবে আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় বায়ু মৌসুমী বায়ুকে কিছুদিনের জন্য আরবসাগরেই বন্দি করে রাখবে। সেই কারণে দেশের পশ্চিম উপকূলে বৃষ্টি হলেও, পূর্ব উপকূল বঞ্চিতই থেকে যাবে আপাতত কয়েকদিন। কলকাতার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ু উত্তরপূর্বের রাজ্য মিজোরামে এসে আটকে গিয়েছে। সেখানে কোনও রকমে এগিয়ে যাওয়ার বার্তা পাওয়া যায়নি। তবে উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি চলতে থাকবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+