কৃষকদের রেল রোকোতে বিপর্যস্ত পরিষেবা! বাতিল একাধিক রেল, ঘুরপথে চালানো হচ্ছে বেশির ভাগ ট্রেন

লখিমপুর খিরির ঘটনা ক্রমশঃঅন্যরকম রূপ নিতে শুরু করেছে। এই ঘটনার জেরে অভিযুক্ত আশিষ মিশ্র গ্রেফতার হলেও উত্তেজনার পারদ এখনও শান্ত হয়নি। সোমবার লখিরপুর খিরির ঘটনায় যুক্ত থাকায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে গ্রেফতারের দাবি ন

লখিমপুর খিরির ঘটনা ক্রমশঃঅন্যরকম রূপ নিতে শুরু করেছে। এই ঘটনার জেরে অভিযুক্ত আশিষ মিশ্র গ্রেফতার হলেও উত্তেজনার পারদ এখনও শান্ত হয়নি। সোমবার লখিরপুর খিরির ঘটনায় যুক্ত থাকায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে গ্রেফতারের দাবি নিয়ে কৃষকরা রেল রোকো আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

কৃষকদের রেল রোকোতে বিপর্যস্ত পরিষেবা!

সকাল থেকে দেশের বিভিন্ন অংশে এদিন বিক্ষোভ দেখান কৃষকরা। কৃষকদের এই বিক্ষোভের মধ্যে পড়ে এদিন বিপর্যস্ত দেশ পরিষেবা। একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চলছে একাধিক গাড়ি।

রেলের তরফে জানানো হচ্ছে যে, কৃষকদের এই রেল রোকো কর্মসূচীর কারনে প্রায় ১৬০ টিরও বেশি ট্রেনে প্রভাব পড়েছে। সাতটিরও বেশি রেলওয়ে জোনে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন। দেশের প্রায় ১৮৪টি জায়গাতে রেল লাইনের উপরেই বসে তাঁদের প্রতিবাদ জানাচ্ছেন কৃষকরা। ফলে স্তব্ধ ওই সমস্ত লাইনের ট্রেন চলাচল।

৬৩টি ট্রেনকে গন্তব্যে পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়া হয়েছে। ৪৩টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একাধিক ট্রেনের সময়সূচী পরিবর্তন করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথেও চালানো হচ্ছে।

কৃষকদের এই কর্মসূচীতে সবথেকে বেশী প্রভাব পড়েছে পঞ্জাব-হরিয়ানা ডিভিশনে। নর্দান রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, কৃষকদের রেল রোকো কর্মসূচী ঘিরে একাধিক লাইনে ব্যাপক প্রভাব পড়েছে। প্রায় স্তব্ধ রয়েছে লাইনে ট্রেন চলাচল।

বিশেষ করে Bhiwani-Rewari, Sirsa-Rewari, Loharu-Hisar, Suratgarh-Bathinda, Sirsa-Bathinda, Hanumangarh-Bathinda, Rohtak-Bhiwani, Rewari-Sadulpur, Hisar-Bathinda সহ বেশ কয়েকটি লাইনে ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়াও ওডিশা, হরিয়ানা সহ বেশ কয়েকটি লাইনেও প্রভাব পড়েছে। তবে বাংলাতে তেমনটা প্রভাব পড়েনি।

উল্লেখ্য, কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে অনড় কৃষক সংগঠনের সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বলা হয় যে সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সব ট্রেন, ট্রাফিক স্তব্ধ করে দেওয়া হবে।সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বলা হয়, '‌স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ ও গ্রেফতারের দাবি নিয়ে চাপ সৃষ্টি করার জন্য সংযুক্ত কিষাণ মোর্চা দেশজুড়ে রেল রোকো কার্যক্রমের ঘোষণা করে।

এই কার্যক্রমের মধ্য দিয়ে লখিমপুর খিরির জন্য বিচারের দাবি করা হবে। এসকেএম এই রেল রোকো আন্দোলন খুবই শান্তিপূর্ণভাবে করা হবে, কোনও অশান্তি ও রেলের সম্পত্তি ভাঙচুর না করে।'‌ আর সেই মতো সকাল থেকেই কৃষক বিদ্রোহ শুরু হয়। দেশের বিভিন্ন লাইনে বসে শুরু হয় বিক্ষোভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+