Ripun Bora: রিপুন বোরা ফিরলেন কংগ্রেসে, অসমে তৃণমূলে বড় ভাঙন

Ripun Bora: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের তৃণমূল-ত্যাগের দিনেই আরও একটি ধাক্কা। অসমে তৃণমূলে বড় ভাঙন।

আগেই তৃণমূলে রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দলত্যাগের কথা জানিয়েছিলেন রিপুন বোরা। তিনি ফিরলেন কংগ্রেসে। তাঁর সঙ্গেই তৃণমূলের অনেক নেতা-নেত্রী কর্মী-সমর্থকদের নিয়ে কংগ্রেসেই যোগ দিলেন।

Ripun Bora

চড়াইদেওয়ে আজ কংগ্রেসের বর্ধিত এগজিকিউটিভ কমিটির বৈঠক শুরুর আগে রিপুনরা কংগ্রেসে যোগ দেন। রিপুনকে স্বাগত জানান অসমের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। বোরা বলেন, বিজেপি সরকারের অপশাসনে অসমের মানুষ বীতশ্রদ্ধ। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে শক্তিশালী করব। ক্ষমতাসীন জোটের দুর্নীতি, সাম্প্রদায়িকতাকে আরও বেশি করে জনসাধারণের সামনে তুলে ধরতে হবে।

তৃণমূলে বড় ভাঙন ধরিয়ে এদিন কংগ্রেস শক্তিশালী হলো। সেই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা, বিরোধী দলনেতা দেবব্রত সইকিয়া-সহ নেতৃবৃন্দ। ২০২২ সালের এপ্রিলে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ রিপুন বোরা।

রিপুন তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন ১ সেপ্টেম্বর। সাত দিন পর তিনি যোগ দিলেন কংগ্রেসে। তাঁর কথায়, অসমের মানুষ তৃণমূলকে গ্রহণ করেননি। তাঁরা মনে করেন তৃণমূল পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল। বোরা এদিন বলেন, আমার কংগ্রেস ত্যাগ করার কারণ যা-ই হোক না কেন, ঘরে ফিরতে পেরে ভালো লাগছে।

২০২১ সালে অসমে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই বোরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২৬ সালে অসমে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে রিপুনের কংগ্রেসে ফেরা দলের মনোবল নিশ্চিতভাবেই যেমন বাড়াল, তেমনই অসমে আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়ল তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+