গুজরাতে পিকনিকে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! নৌকাডুবিতে নয় ছাত্র ও দুই শিক্ষকের মৃত্যু

পিকনিকে গিয়ে গুজরাতের ভদোদরার হারানি হ্রদে নৌকাডুবিতে মৃত্যু হল নয় ছাত্র ও দুই শিক্ষকের। সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নৌকায় ২৩ জন ছাত্র ও চারজন শিক্ষক ছিলেন। উদ্ধারকারীরা ওই হ্রদ থেকে পাঁচ ছাত্রকে উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে। ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শোকপ্রকাশ করেছেন।

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ভদোদরার উপকন্ঠে একটি হ্রদে পিকনিকে যাওয়া ২৪ জন ছাত্রকে নিয়ে যাচ্ছিল একটি নৌকা। বাকি ছাত্র ও শিক্ষকদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। গুজরাতের শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি নৌকা উল্টে ছাত্রদের মৃত্যুর খবর পেয়েছেন। উদ্ধার অভিযান চলছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও ফায়ার ব্রিগেডের কর্মীরা কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

গুজরাতে নৌকাডুবিতে নয় ছাত্র ও দুই শিক্ষকের মৃত্যু

ভদোদরার জেলাশাসক জানিয়েছেন, নৌকায় ২৭ জন যাত্রী ছিলেন। ভদোদরার চিফ ফায়ার অফিসার পার্থ ব্রহ্মভট্ট জানিয়েছেন, পিকনিকে আসা বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একটি নৌকা হারানি হ্রদে উল্টে যায়। তবে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করেন।

এদিকে ওই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, শোকের এই মুহূর্তে তাঁর চিন্তাভাবনা শোকসন্তপ্ত পরিবারগুলির সঙ্গে রয়েছে। পাশাপাশি যাঁরা আহত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, স্থানীয় প্রশাসন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে। প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় তহবিল থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ভদোদরার হারানি হ্রদে নৌকাডুবির ঘটনায় ছাত্রদের ডুবে যাওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি প্রাণ হারানো শিশুদের আত্মার শান্তি কামনা করেছেন। দুঃখের এই মুহূর্তে তিনি পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের ত্রাণ ও চিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+