Gujarat election 2022: রেকর্ড সময় গুজরাতে ক্ষমতায়! বেশ কিছু আসন বিজেপির অধরাই রয়ে গিয়েছে
স্বাধীনতার পরে কংগ্রেস টানা দেশের বেশির ভাগ রাজ্য শাসন করে গিয়েছে বহুদিন ধরে। নির্বাচনের পর নির্বাচনে জয়ী হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে সত্তরের দশকের পর থেকে। পরে আশির দশকে পরিস্থিতির আরও বদল হয়। তিন
স্বাধীনতার পরে কংগ্রেস টানা দেশের বেশির ভাগ রাজ্য শাসন করে গিয়েছে বহুদিন ধরে। নির্বাচনের পর নির্বাচনে জয়ী হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে সত্তরের দশকের পর থেকে। পরে আশির দশকে পরিস্থিতির আরও বদল হয়। তিন রাজ্যে বামেরা ছাড়াো বহু রাজ্যেই জনতা দল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। পরবর্তী সময় সেই জায়গা নেয় বিজেপি।

আদবাণীর রথযাত্রা, মণ্ডল বনাম কমণ্ডল
১৯৮৯-র নির্বাচনে জয়ের পরে ভিপি সিং প্রধানমন্ত্রী হন। তবে বেশি দিন টেকেনি সেই সরকার। সেই সময়েই বেরিয়ে আসে মণ্ডল কমিশনের ২৭% সংরক্ষণের সুপারিশের কথা। ১৯৯১-এর ভোটে কংগ্রেস জয়ী হয়। অন্যদিকে হিন্দু ভোটকে একত্রিত করতে বিজেপি নেতা এলকে আডবাণী গুজরাতের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করেন। শুরু হয়ে যায় মণ্ডল বনাম কমণ্ডলের লড়াই। সেই সময় থেকেই থেকেই গুজরাত, উত্তর প্রদেশ, বিহারে কংগ্রেসের ক্ষয় শুরু। বেশি লাভবান হয় বিজেপি।

বছরের পর বছর ধরে বিজেপির দুর্গ গুজরাত
১৯৭৭-এ বামেরা পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে ক্ষমতায় আসে। তারপর একটানা ৭ টি নির্বাচনে জিতে ৩৪ বছরের শাসন। সেক্ষেত্রে বিজেপি গুজরাতে এখনও পর্যন্ত ছটি নির্বাচনে টানা জয়ী হয়েছে। সপ্তম নির্বাচনের লড়াইয়ে সামিল হয়েছে। প্রায় ২৭ বছর তারা গুজরাতে ক্ষমতায় থাকলেও বেশ কিছু আসনে তারা জয় পায়নি কোনও দিন। এখানে বলে রাখা ভাল রাজ্য ভাগের পরে বিজেপি গুজরাতের নির্বাচনে ছিল না। সেখানে ছিল জনসংঘ। ১৯৬০ সালে তৎকালীন বোম্বে রাজ্যের উত্তর পশ্চিম অংশ নিয়ে গুজরাত গঠন করা হয়। পুরনো অংশের নাম রাখা হয় মহারাষ্ট্র। গুজরাতে প্রথম বিধানসভা নির্বাচন হয় ১৯৬২ সালে।

জয় না পাওয়া আসনগুলি
গুজরাতের যেসব বিধানসভা আসনে বিজেপি কোনও দিন জয় পায়নি, সেগুলি হল বারসাদ ( আনন্দ), ঝাগাজিয়া (ভারুচ), ভায়ারা (তাপি), ভিলোদা (আরাবল্লী, ১৯৫৫ বাদ দিয়ে), মহুধা ( খেদা), আঙ্কলাভ (আনন্দ), দানিলিমদা ( আহমেদাবাদ), গড়বাদা (দাহোদ)। এ ছাড়াও যেসব বিধানসভা আসনে বিজেপি শুধুমাত্র ২০০০ সালের পরে উপনির্বাচনে জয় পেয়েছে, তার মদ্যে রয়েছে, খেদব্রহ্মা (সাবরকাঁথা), দান্ত ( বনাসকাঁথা), জাসদন (রাজকোট), ধোরাজি (রাজকোট)।

অপেক্ষা আরও কয়েকটি দিনের
গুজরাতের বিধানসভা নির্বাচন ১ ও ৫ ডিসেম্বর। ভোটগণনা ৮ ডিসেম্বর। ইতিমধ্যে বিভিন্ন সমীক্ষায় এবারও বিজেপিকে সম্ভাব্য জয়ী তালিকায় রাখা হয়েছে। তবে এবারও এই আসনগুলিতে বিজেপির কী ফল হয়, সেখানে কংগ্রেসের অবস্থা আরও খারাপ হয়ে আপ সেই জায়গা নেবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত।












Click it and Unblock the Notifications