Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সরলেন হর্ষবর্ধন, করোনা বিদায় নিয়েছে মন্তব্যই কি সংশোধন করতে চাইল মোদী সরকার, উঠছে নানা প্রশ্ন

মোদী মন্ত্রিসভায় (narendra modi cabinet) রদবদলের (reshuffle) আগে ১২ মন্ত্রী ইস্তফা দিয়েছেন। কিন্তু যাঁদের ইস্তফা চোখে পড়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (harsh vandhan)। দেশে করোনার দ্ব

মোদী মন্ত্রিসভায় (narendra modi cabinet) রদবদলের (reshuffle) আগে ১২ মন্ত্রী ইস্তফা দিয়েছেন। কিন্তু যাঁদের ইস্তফা চোখে পড়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (harsh vandhan)। দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ সঠিকভাবে মোকাবিলা না করতে পারার জন্যই বার্তা দেওয়া হল বলে মনে করছেন অনেকে। এই পরিবর্তনের মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনের বার্তা দেওয়া হল বলেই মনে করছেন সকলে।

করোনার শেষ, মার্চে বলেছিলেন হর্ষবর্ধন

করোনার শেষ, মার্চে বলেছিলেন হর্ষবর্ধন

গত ৭ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছিলেন দেশে করোনার শেষ। কিন্তু মার্চের শেষ সপ্তাহ থেকেই তার বাড়তে শুরু করে। আর এপ্রিলে দেশব্যাপী মেডিক্যাল অক্সিজেনের সরবরাহ নিয়ে শোরগোল পড়ে যায়। সেই সময় আঙুল উঠেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দিকে। সেই সময় প্রধানমন্ত্রী অফিস, নীতি আয়োগের শীর্ষ আধিকারিক এবং দায়িত্বপ্রাপ্ত গ্রুপের সদস্যরা বিশেষ দায়িত্ব নিয়ে পরিস্থিতির মোকাবিলা করে।

মাঠে নামতে হয় স্বয়ং মোদীকে

মাঠে নামতে হয় স্বয়ং মোদীকে

পরিস্থিতি এতটাই অন্যদিকে চলে গিয়েছিল যে ১৭ মার্চ মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর অফিসের দেওয়া বিবৃতি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী যেসব জেলার পরিস্থিতি খারাপ, সেইসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নজর রাখতে বলেছিলেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ করোনার বৃদ্ধি নিয়ে উপস্থাপনা দিয়েছিলেন।
এরপর আবার ৮ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ উপস্থাপনা দিয়েছিলেন।
এরপর ২৩ এপ্রিল ১১ টি রাজ্যকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে ছিল কোভিড টাস্কফোর্স। সেখানে উপস্থাপনা দিয়েছিলেন নীতি আয়োগের সদস্য ডিকিৎসক ভিকে পাল।

অনুপস্থিত ছিলেন হর্ষবর্ধন

অনুপস্থিত ছিলেন হর্ষবর্ধন

করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের নিয়ে একের পর এক বৈঠক করেছেন, কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ৪ ও ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী নিজের প্রধান সচিব এবং ক্যাবিনেট সচিবকে নিয়ে বৈঠক করেছিলেন। ৩০ এপ্রিল বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠীগুলিকে নিয়ে বৈঠক করেছিলেন। এছাড়াও ১৬, ২২ ও ২৩ এপ্রিল দেশে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ বাড়াতে বৈঠক করেছিলেন। এই তিনদিনের ববৈঠকে শীর্ষ আধিকারিক এবং অক্সিজেন প্রস্তুতকারকরা উপস্থিত ছিলেন।

রাজ্যগুলিকে পাল্টা আক্রমণ করেছিলেন

রাজ্যগুলিকে পাল্টা আক্রমণ করেছিলেন

৭ এপ্রিল বিভিন্ন রাজ্যগুলির তরফে ১৮ ওপরে সবার জন্য ভ্যাকসিনের দাবি তোলা হয়। সেই সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যগুলি তাদের ব্যর্থতার দিক থেকে মুখ ঘোরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠঠেক ঠিক আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য অনেকেই ভালভাবে নেননি। ১৯ এপ্রিল হর্ষবর্ধনকে কড়া চিঠি লিখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাল্টা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করে দ্বিতীয় তরঙ্গের জন্য দোষারোপ করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+