৩৭০ বিলোপের প্রশ্নে ছত্রাখান বিরোধীপক্ষ! মোদীর বিজেপির পাশে দাঁড়াল যেসব দল

সংসদে ৩৭০ ধারা বিলোপের প্রশ্নে ছত্রখান বিরোধী পক্ষ। একদিকে যেমন মায়াবতীর বিএসপি ৩৭০ ধারা বিলাপকে সমর্থন জানিয়েছেন, ঠিক তেমনইসরকারকে সমর্থন করেছে কেজলিওয়ালের আপও।

সংসদে ৩৭০ ধারা বিলোপের প্রশ্নে ভেঙে ছত্রখান বিরোধী পক্ষ। একদিকে যেমন মায়াবতীর বিএসপি ৩৭০ ধারা বিলোপকে সমর্থন জানিয়েছে, ঠিক তেমনই সরকারকে সমর্থন করেছে কেজলিওয়ালের আম আদমি পার্টিও। এছাড়াও যাঁরা সরকারকে সমর্থন করেছে তারা হল, বিজেডি, ওয়াইএসআরসিপি, এআইএডিএমকে, শিবসেনা এবং অসমের বিপিএফ।

সমর্থনে মায়াবতীর দল

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সমর্থনে যে দলের নাম প্রথমেই আসে তারা হল বিএসপি। রাজ্যসভায় দলের পক্ষে প্রস্তাবকে সমর্থন করেন সাংসদ সতীশ মিশ্র।

সমর্থন আপের

মোদী সরকারে কট্টর বিরোধী হিসেবে পরিচিত আপও এদিন ৩৭০ ধারা বিলোপের সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেছে। সরকারের সিদ্ধান্ত রাজ্যে শান্তি এবং উন্নয়নের পথকে সুনিশ্চিত করবে বলে মনে করেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

পাশে বিজেডি

রাজ্যসভায় সরকারি প্রস্তাবকে সমর্থন করার কথা জানিয়েছে বিজেডি।

সমর্থন এআইএডিএমকের

রাজ্যসভায় সরকারের প্রস্তাবে সায় দিয়েছে এআইএডিএমকে। দুটি প্রস্তাবকেই তারা সমর্থন করেছে।

পাশে শিবসেনা

এদিন ৩৭০ ধারা বিলোপের সরকারি সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে এনডিএ-র দীর্ঘদিনের শরিক শিবসেনা। তাদের ইস্তেহারেও দীর্ঘদিন ধরেই ৩৭০ ধারা বিলোপের কথা ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+