জম্মু-কাশ্মীরে তুষার ধস, মৃত কমপক্ষে ৪, নিখোঁজ বেশ কয়েকজন
তুষার ধসে মৃত কমপক্ষে চারজন। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায়। তিনজনকে উদ্ধার করে উদ্ধারকারী দল। খারাপ আবহাওয়ার জেরে ব্যাহত উদ্ধার কাজ।
তুষার ধসে মৃত কমপক্ষে চারজন। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায়। তিনজনকে উদ্ধার করে উদ্ধারকারী দল। তুষার ধসের নিচে এখনও চাপা পড়ে রয়েছেন বেশ কয়েকজন। খারাপ আবহাওয়ার জেরে ব্যাহত উদ্ধার কাজ।

জম্মু ও কাশ্মীরে তুষার ধস। উত্তর কাশ্মীরের কুপওয়ারায় গাড়ির ওপর তুষার ধস গিয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ, সেনা, রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং মাউন্টেন রেসকিউ টিমের সদস্যরা।
এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

শুক্রবার বিকেলে কুপওয়ারার-টাঙ্গধর রাস্তায় সাধনা টপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। টাটা সুমোর করে কুপওয়ারা থেকে কার্নায় ফিরছিলেন বেশ কয়েকজন।
একই জায়গায় বর্ডার রোড অর্গানাইজেশনের ইঞ্জিনিয়ার, যাঁকে উদ্ধার করা হয়েছিল। যদিও সেখানে কোনও চিকিৎসক না থাকায় তাঁকে বাঁচানো যায়নি। একই ঘটনা ঘটেছে উদ্ধার হওয়া চারজনের ক্ষেত্রেও। পুলিশ জানিয়েছে, মৃত ইঞ্জিনিয়ারের নাম মঙ্গলাপ্রসাদ সিং।
স্থানীয় তাপমাত্রা শূন্যের থেকে অনেক নিচে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।












Click it and Unblock the Notifications