অনুপ্রবেশের চেষ্টা বানচাল! গুলি যুদ্ধে খতম কমপক্ষে ৪ জঙ্গি

উত্তর কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ বানচাল করে দিল ভারতীয় সেনা। শনিবার সকালে বেশ কয়েকজন জঙ্গি কাশ্মীরের ট্যাঙ্ঘদার সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় গুলি যুদ্ধে মারা য়ায় চার জঙ্গি।

উত্তর কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ বানচাল করে দিল ভারতীয় সেনা। শনিবার সকালে বেশ কয়েকজন জঙ্গি কাশ্মীরের ট্যাঙ্ঘদার সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় গুলি যুদ্ধে মারা য়ায় চার জঙ্গি। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জারি আছে বলে সেনা সূত্রে খবর। অসমর্থিত সূত্রে আরও একজনে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

অনুপ্রবেশের চেষ্টা বানচাল! গুলি যুদ্ধে খতম কমপক্ষে ৪ জঙ্গি

সেনাবাহিনীর মুখপত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, সকালে কাশ্মীরের ট্যাঙ্ঘদার সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। সীমান্ত পেরনোর চেষ্টা করার সময় চার জঙ্গি গুলিতে মারা যায়। ঘটনাস্থল শ্রীনগর থেকে প্রায় ১২০ কিমি দূরে।

কেন্দ্রের তরফে রমজানে যুদ্ধ বিরতি ঘোষণার পর জঙ্গি অনুপ্রবেশের এটাই প্রথম ঘটনা। গুলি যুদ্ধের পর বেশ কয়েকজন জঙ্গি সীমান্তের ওপারের পালিয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

সামনের দিলগুলিতে এই ধরনের আরও অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছে সেনাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+