Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মন্ত্রী-আমলা-সাংবাদিকদের ফোনে আড়ি 'পেগাসাস'-এর, প্রকাশিত তথ্যে বিস্ফোরক দাবিতে বাড়ছে আতঙ্ক

টুইটে সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হল দেশের রাজনীতিক, বিরোধী নেতা এবং সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে ইজরায়েলের স্পাইঅ্যার পেগাসাস (Israeli spyware pegasus)। ফোনের তথ্যভা

টুইটে সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হল দেশের রাজনীতিক, বিরোধী নেতা এবং সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে ইজরায়েলের স্পাইঅ্যার পেগাসাস (Israeli spyware pegasus)। ফোনের তথ্যভাণ্ডার হ্যাক করাই উদ্দেশ্য বলেও জানা গিয়েছে। আরও অভিযোগ একমাত্র সরকারের কাছেই এই ধরনের স্পাইঅয়্যার রয়েছে।

ভারতে রাজনৈতিক-সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে পেগাসাস, প্রকাশিত বিস্ফোরক তথ্য

প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, আইনজীবী, বিচারপতি, ব্যবসায়ী, সরকারি আধিকারিক, বিজ্ঞানী-সহ প্রায় ৩০০ ভারতীয়ের ফোনে আড়ি পাতা হয়েছে পেগাসাসের মাধ্যমে। এই তালিকায় রয়েছেন ৪০ জন সাংবাদিক, তিন বিরোধী নেতা, একজন সাংবিধানিক প্রধান, মোদী সরকারের দুজন বর্তমান মন্ত্রী, বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রাক্তন এবং বর্তমান প্রধানদের ফোনে আড়ি পাতার খবর প্রকাশিত হয়েছে বিশ্বের বিখ্যাত সংবাদমাধ্যমগুলিতে। সেখানে বলা হয়েছে, সামনের দিনগুলিতে তাঁরা ওইসব নাম প্রকাশ করবেন।

প্রকাশিত তথ্যে আরও দাবি করা হয়েছে, এই ফোন নম্বরগুলির মধ্যে একটি সুপ্রিম কোর্টের বর্তমান এক বিচারপতির নামে রয়েছে। তবে সেই বিচারপতি ওই নম্বরটি বর্তমানে ব্যবহার করেন কিনা তা জানা জায়নি। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে বিশ্লেষণ করে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে এইসব ফোন নম্বরগুলিকে নিশানা করা হয়েছিল। যার চলে ২০১৯-এর লোকসভা নির্বাচন পর্যন্ত। তবে সব ফোন হ্যাক করা হয়েছিল কিনা তার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

যদিও ইজরায়েলের যে সংস্থা পেগাসাস বিক্রি করে, সেই এনএসও গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, তারা এই স্পাইঅয়্যার শুধুমাত্র সরকারকেই দেন। অভিযোগের প্রেক্ষিতে তারা মানহানির মামলার কথা বিবেচনা করছে বলেও জানিয়েছে।

অন্যদিকে ভারত সরকারেল তরফ থেকে হ্যাকিং কিংবা গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করা হয়েছে এই ঘটনায়। নজরদারিতে নির্দিষ্ট কোনও প্রমাণ নেই বলেও সরকারের তরফে দাবি করা হয়েছে। একটি পুরনো তথ্য জানার অধিকার মামলার কথা উল্লেখ করে বলা হয়েছে, সরকারি সংস্থাগুলি অঅনুমোদিত কোনও কাজ করে না। তবে পেগাসাস কেনার কথা অস্বীকার করা হয়নি, দাবি করা হয়েছে প্রকাশিত রিপোর্টে।

প্রকাশিত তথ্যে আরও দাবি করা হয়েছে, অভিযোগ ওঠা বেশ কিছু ফোনের ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে। সেখানে পেগাসাস স্পাইঅয়্যারের প্রমাণ মিলেছে বলেও দাবি করা হয়েছে। ভারত ছাড়াও আরও নটি দেশের ক্ষেত্রে এই স্পাইঅয়্যার ব্যবহহারের প্রমাণ মিলেছে বলেও দাবি। সেই দেশগুলি হল আজারবাইজান, বাহারিন, হাঙ্গেরি, কাজাকস্তান, মেক্সিকো, মরোক্কো, রোয়ান্ডা, সৌদি আরব এবং ইউএই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+