উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা! কমপক্ষে ১২ জনের মৃত্যু, আহত বহু
বাস খাদে পড়ে যাওয়া উত্তরাখণ্ডে মৃত্যু কমপক্ষে ১২ জনের। বাসটি উত্তরকাশীতে ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।
বাস খাদে পড়ে যাওয়া উত্তরাখণ্ডে মৃত্যু কমপক্ষে ১২ জনের। বাসটি উত্তরকাশীতে ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উত্তরাখণ্ডে খাদে বাস
জেলাশাসক আশিস চৌহান জানিয়েছেন, প্রাইভেট বাস জানকিচট্টি তেকে বিকাশ নগরের দিকে যাচ্ছিল। সেই সময় ডামটার কাছে বাসটি খাদে পড়ে যায়।
|
উদ্ধার কাজে স্থানীয়রা
দুর্ঘটনার পরেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে আসে সরকারি উদ্ধারকারী দল। ঝোঁপে থাকা দেহ উদ্ধার করেন তাঁরা।

আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টার
গুরুতর আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় দেরাদুনে।

মুখ্যমন্ত্রীর শোক
সরকারি সূত্রে জানা গিয়েছে, খাদে পড়ে যাওয়ার পর বাসটি যমুনা নদীর কিছুটা দূরে গিয়ে পড়ে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত দুর্ঘটনায় মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আহতদের পর্যাপ্ত চিকিৎসারও নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications