ক্যালিফোর্নিয়ায় বারে ফের বন্দুকবাজের হামলা, নিহত আততায়ী সহ ১৩

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি জনবহুল বারে হামলা চালাল এক আততায়ী। হ্যান্ডগান দিয়ে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে সে। পাশাপাশি স্মোক বোমা ফেলে আতঙ্কও ছড়িয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি জনবহুল বারে হামলা চালাল এক আততায়ী। হ্যান্ডগান দিয়ে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে সে। পাশাপাশি স্মোক বোমা ফেলে আতঙ্কও ছড়িয়েছে। ঘটনয়া আততায়ী সহ মোট ১৩ জন মারা গিয়েছেন বলে খবর।

ক্যালিফোর্নিয়ায় বারে ফের বন্দুকবাজের হামলা

মার্কিন প্রশাসন জানিয়েছে, থাউজ্যান্ড ওকসে বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল এই হামলার ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলস থেকে তা ৪০ মাইল দূরে অবস্থিত। ঘটনায় কতজন হতাহত হয়েছেন তার হিসাব প্রথমেই পাওয়া যায়নি। তবে সময় গড়াতেই সামনে আসতে থাকে একেরপর এক মৃত্যুর খবর।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একজন ব্যক্তি আচমকা ভিড় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। মোট ৩০বার গুলি চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলি বলছে, বেশ কয়েকজনের গুলি লেগেছে। পুলিশ ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশ তল্লাশি অভিযানে নেমেছে। আততায়ীর পরিচয় জানার চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+