Vande Bharat Express Train: 'বুলেট' ট্রেন কিনতে ভারতের দরজায় লম্বা লাইন! কোন কোন দেশ তালিকায়? দেখুন
Vande Bharat Express Train: গোটা বিশ্বেই প্রসংসিত হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের 'মেক ইন ইন্ডিয়া'। ভারতে তৈরি 'তেজস' ইতিমধ্যে বিশ্বের বহু দেশকে দিয়েছে ভারত। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস কেনার একেবারে হিড়িক পড়ে গিয়েছে। একাধিক দেশ সেই লাইনে আছে বলে জানা যাচ্ছে।
ভারতের একাধিক রুটে নজর কেড়েছে এই দেশি 'বুলেট' (Vande Bharat Express Train)। এবার বিশ্বের অন্যান্য দেশেও ছুটবে এই ট্রেন? বিশ্লেষকরা বলছেন, তা শুধু সময়ের অপেক্ষা।

প্রকাশিত খবর অনুযায়ী, একাধিক দেশ ভারতের মাটিতে তৈরি বন্দে ভারত (Vande Bharat Express Train) কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। আর সেই তালিকায় আছে চিলি, কানাডা এবং মালোয়েশিয়ার মতো দেশও। কিন্তু কেন এই সমস্ত দেশ ভারতের এই ট্রেন কিনতে চাইছে? এজন্য একাধিক কারণ আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র বলছে, বন্দে ভারতে যে সমস্ত ফিচার আছে তা অন্য কোনও দেশের ট্রেনে থাকলে সেটির দাম ১৬০-১৮০ কোটি টাকার মধ্যে পড়বে।
সেখানে বন্দে ভারতের নির্মাণ অনেকটাই সস্তা পড়ছে। তথ্য বলছে, বন্দে ভারতের (Vande Bharat Express Train) দাম এক্ষেত্রে পড়বে ১২০ থেকে ১৩০ কোটি টাকা। ফলে অনেকটাই কম। আর সেটাই অন্যান্য দেশের ট্রেনের তুলনায় ভারতের ট্রেনের ইউএসপি, মত বিশ্লেষকদের। এছাড়াও আছে গতি! বন্দে ভারত যেভাবে গতি ধরে তা বিশ্বের যে কোনও দেশকে মাত দিতে পারবে। সূত্র বলছে, বন্দে ভারত ট্রেনের 0 থেকে 100 কিমি প্রতি ঘন্টায় পৌঁছতে মাত্র 52 সেকেন্ড সময় লাগে।
যা জাপানের বুলেট ট্রেনের (Vande Bharat Express Train) থেকেও বেশি। তথ্য অনুযায়ী, জাপানের বুলেট ট্রেন ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে যেতে ৫৪ সেকেন্ড সময় নেয়। অন্যদিকে ভারতের মাটিতে তৈরি দেশের প্রথম 'বুলেট ট্রেনে'র ডিজাইন ইতিমধ্যে যাত্রীদের নজর কেড়েছে। শুধু বাইরের ডিজাইন নয়, ভিতরের ডিজাইনও চমকে দেওয়ার মত। বিশেষ করে ১৮০ ডিগ্রি ঘুরবে এমন চেয়ার সহ সমস্ত ফিচার একেবারে অ্যাডভান্সড।
শুধু তাই নয়, বিমানের মতোই এই ট্রেনেও (Vande Bharat Express Train) কোনও আওয়াজ নেই। ভিতরে বসলে একেবারে নিশ্চিন্তের যাত্রা। এমনকি ঝাঁকুনিও নেই। এমনকি বিদ্যুৎ খরচও অনেক কম। আর সেটাই বিদেশি ক্রেতাদের নজর কেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যা খবর, বিদেশে রফতানির বিষয়টি আলোচনার স্তরে আছে। খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।












Click it and Unblock the Notifications