প্রযুক্তিগত ত্রুটি! বিমানবন্দরে আটকে ৩০০-রও বেশি উড়ান, ঠিক কী ঘটেছে? হইচই কাণ্ড এয়ারপোর্টে

শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI) বিমান চলাচল নিয়ন্ত্রণ (ATC) ব্যবস্থায় কিছু কারিগরি ত্রুটি থাকার কারণে প্রায় ৩০০ টিরও বেশি বিমান চলাচল নিষিদ্ধহয়েছে। ফলে শত শত যাত্রী আটকে পড়েছেন এবং উত্তরাঞ্চলের দিকে বেশ কয়েকটি বিমানবন্দরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

-

সূত্র অনুসারে জানা গিয়েছে, দিল্লি রানওয়েতে পার্কিং-এর জায়গা না থাকার কারণে বিমান সংস্থাগুলি সন্ধ্যাবেলার আরও কিছু ফ্লাইট বাতিল করতে পারে।

সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এই অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS)-এ একটি ত্রুটি ধরা পড়েছে। যা অটো ট্র্যাক সিস্টেম (ATS)-এর ডেটা সরবরাহকারী মূল নেটওয়ার্ককে প্রভাবিত করছে। এতে ফ্লাইট কন্ট্রোলারদের পরিকল্পনাযা সমস্যা দেখা দিয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ থাকার কারণে বিমান পরিবহন নিয়ন্ত্রকদের উপলব্ধ তথ্য ব্যবহার করে ম্যানুয়ালি ফ্লাইট পরিবহনের পরিকল্পনা তৈরী করতে বাধ্য করা হয়েছিল। যার ফলে ফ্লাইট ব্যাপকভাবে বিলম্ব এবং আকাশসীমায় যানজট দেখা দেয়।

বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কতৃপক্ষ জানিয়েছেন , "সমস্যাটি দেখা দিয়েছে অটো ট্র্যাক সিস্টেমে। যার ফলে কন্ট্রোলাররা ম্যানুয়ালি ফ্লাইট উড়ানের জন্য প্রস্তুত করেছেন। এর ফলেই সময়টা বেশি যাচ্ছে।

ভারতের ব্যস্ততম বিমানবন্দর, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGI)- এ প্রতিদিন ১,৫০০ টিরও বেশি বিমান চলাচল করে কিন্তু এই বিঘ্নের ফলে সকাল জুড়ে বিমান আসার এবং যাওয়ার উপর বড় ধরনের প্রভাব পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+