পঞ্জাবের গুরদাসপুরে ভয়াবহ বিস্ফোরণ! কমপক্ষে ১৬ জনের মৃত্যু, আটকে বহু
পঞ্জাবের গুরদাসপুরে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।
পঞ্জাবের গুরদাসপুরে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ সেখানে আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। বিস্ফোরণ হওয়া ভবনটি থেকে দশটি দেহ উদ্ধার করা হয়েছে।

বাজি তৈরির কারখানাটি গুরদাসপুরের বাটালা এলাকায়। বিস্ফোরণে খবর পেয়েই এলাকায় যায় দমকলের বহু ইঞ্জিন। সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
বিস্ফোরণ হওয়া ভবনটির আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্জাব সরকারের তরফ থেকে ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
Gurdaspur: Fire breaks out at a fire-crackers factory in Batala; fire tenders present at the spot. More details awaited. #Punjab pic.twitter.com/bp5P5Xq88y
— ANI (@ANI) September 4, 2019












Click it and Unblock the Notifications