যোগী রাজ্যে ফের বিষমদ কাণ্ড! কমপক্ষে ৮ জনের মৃত্যু, বাড়তে পারে মৃতের সংখ্যা
উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগরে বিষমদকাণ্ড। কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগরে বিষমদকাণ্ড। কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মদ খাওয়ার পর সোমবার রাত থেকে অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে।

উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এবং সংলগ্ন রানিগঞ্জ এবং আশপাশের গ্রামগুলি থেকে অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করেছে। অসুস্থদের প্রথমে রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে তাদের পাঠানো হয় মেডিক্যাল কলেজে।
উত্তরপ্রদেশের আফগারি মন্ত্রী জয়প্রতাপ সিং জানিয়েছেন, জেলাপ্রশাসনের এক আধিকারিক, পাঁচ পুলিশ আধিকারিক এবং তিন হেড কনস্টেবলকে সাসপেন্ট করা হয়েছে।
ঘটনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে বর্ষীয়ান আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও আফগারি দফতরের প্রধান সচিবকে ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।
এবছরের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের সাহারানপুর এবং কুশীনগরে বিষমদ কাণ্ডে যথাক্রমে ৫৯ জন এবং ১০ জনের মৃত্যু হয়েছিল। সম্প্রতি অপর একটি বিষমদ কাণ্ডে অসমের গোলাঘাট এবং জোরহাটে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৬৫ জনের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications