৪০ যাত্রী নিয়ে গঙ্গার বুকে নৌকাডুবি, মৃত ২৪, নিখোঁজ বহু
পাটনায় গঙ্গায় নৌকাডুবি হয়ে মৃত কমপক্ষে ২৪ জন। ৪০ জন ওই নৌকায় ছিল বলে জানা গিয়েছে। এখনও নিখোঁজ বহু। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
পাটনা, ১৫ জানুয়ারি : পাটনায় গঙ্গায় নৌকাডুবি হয়ে মৃত কমপক্ষে ২৪ জন। ৪০ জন যাত্রী ওই নৌকায় ছিলেন বলে জানা গিয়েছে। ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বহু। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান এখনও চলছে।
যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৬ জনকে পাটনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌকাটি করে যাত্রীদের বিনামূল্যে গঙ্গাঘাট পরিদর্শনে নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্রের খবর, সন্ধ্যা ৬ নাগাদ, নৌকায় অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ায় মাঝ গঙ্গায় নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।
এই ঘটনার পিছনে আসল কারণ কী এবং কোন জায়গায় নিরাপত্তার খামতি রয়ে গিয়েছে তা খতিয়ে দেখতে পাটনার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশকুমার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications