খাজুরাহোতে দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকদের বাস! ১ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১০
ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন বাঙালি পর্যটক। সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে খাজুরাহোর কাছে।
ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন বাঙালি পর্যটক। সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে খাজুরাহোর কাছে। দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পর্যটকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, খাজুরাহো দেখে ফিরছিল বাঙালি পর্যটক বোঝাই বাসটি। পথে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হন কমপক্ষে ১০ জন বাঙালি পর্যটক। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।












Click it and Unblock the Notifications