আগেকার ঘোষণা পেরিয়েছে ৫ মাসের বেশি! কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA-র ঘোষণা কবে? কত শতাংশ বৃদ্ধির সম্ভাবনা
রাজ্য সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার নিয়মিতই ডিএ বৃদ্ধি করে আসছে। সময় হয়ে গেলেও এবার এখনও ডিএ বৃদ্ধির কথা ঘোষণা না হওয়ায় অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন।
সময় হয়ে গিয়েছে। সেই কারণে কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং পেনশনভোগীরা (Pensioner) ডিএ (DA) বৃদ্ধির অপেক্ষায়। আগেকার ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছিল সেপ্টেম্বরের শেষে। হিসেব মতো মার্চে (March) ফের ডিএ ঘোষণা হওয়ার কথা। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহ চলতে থাকলেও কেন্দ্রীয় সরকার এখনও তা ঘোষণা করেনি।

কবে ডিএ বৃদ্ধির ঘোষণা
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থমন্ত্রকের এক আধিকারিকের বয়ানে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। বর্তমানে সেই কাগজপত্র নিয়ে কাজ করা হচ্ছে।

ডিএ কতটা বৃদ্ধি হতে পারে
এই সরকারি আধিকারিক আরও জানিয়েছেন, এবার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ব্যাপারে আশা করতে পারেন। এর আগে অবশ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছি ৪ মার্চ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে সরকার।

কার্যকর কবে থেকে
এবার মহার্ঘভাতা বৃদ্ধি করা হলে তা কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৩ থেকে। এই বৃদ্ধি বলে সারা দেশে ৫০ লক্ষের বেশি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন।

বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর
সরকারি কর্মীদের ডিএ আর অবসরপ্রাপ্তদের ডিআর বৃদ্ধি ছাড়াও কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টরও সংশোধন করতে পারে। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর হল ২.৫৭ শতাংশ। সরকারি কর্মীদের দাবি তা বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার। তবে সেব্যাপারে এখনও কিছু ঘোষণা করা হয়নি। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ১৮ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে।












Click it and Unblock the Notifications