ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে ভয়াবহ যুদ্ধ, মৃত্যু ১৭ নিরাপত্তাকর্মীর

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে বড় ধাক্কা নিরাপত্তাবাহিনীর। সুকমায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৭ জন নিরাপত্তারক্ষীর। রবিবার এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন।

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে বড় ধাক্কা নিরাপত্তাবাহিনীর। সুকমায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৭ জন নিরাপত্তারক্ষীর। রবিবার এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন।

১৭ জওয়ানের দেহ উদ্ধার

১৭ জওয়ানের দেহ উদ্ধার

পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্য পুলিশের ১৭ জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে সুকমার মিনপা জঙ্গলে। সেখানেই শনিবার এনকাউন্টার হয়েছিল। দেহ ফিরেয়ে আনার জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিজিপি ডিএম অবস্থি। তিনি জানিয়েছেন, শনিবার দুপুর ১ টা নাগাদ সংঘর্ষ শুরু হয় কোরাজগুডা পাহাড়ে।

১৪ জওয়ান গুরুতর আহত

১৪ জওয়ান গুরুতর আহত

শনিবার ছত্তিশগড়ের পুলিশের তরফে জানানো হয়েছিল, এনকাউন্টারের পর থেকে একডজনেরও বেশি নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। এছাড়াও ১৪ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে সংঘর্ষস্থল থেকে প্রায় ৪০০ কিমি উত্তরে রায়পুরে পাঠানো হয়েছে।

অস্ত্র লুট

অস্ত্র লুট

ছত্তিশগড় পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত জওয়ানদের সব অস্ত্র লুট করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১০ টি একে ৪৭ রাইফেল। অপারেশন শুরু করেছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা জওয়ানরা। দলে ছিলেন ১৫০ জন নিরাপত্তা কর্মী।

৩০০ মাওবাদীর নেতৃত্বে মাণ্ডভী হিন্ডা

৩০০ মাওবাদীর নেতৃত্বে মাণ্ডভী হিন্ডা

ডিজিপি আরও জানিয়েছেন, এই হামলায় মাণ্ডভী হিন্ডার নেতৃত্বে প্রায় ৩০০ মাওবাদী জড়িত ছিল। মাওবাদীদের আঘাত লাগলেও, কোনও দেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে ২০১৭-র ২৪ এপ্রিল সুকমায় মাওবাদী হামলায় ২৫ মাওবাদীর মৃত্যু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+