কাশ্মীর থেকে সরছে সাত হাজার আধা সেনা

কাশ্মীর থেকে সরছে সাত হাজার আধা সেনা

এবার কাশ্মীর থেকে 'দ্রুত’ সাত হাজার আধা সেনা সরানোর নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার এই সম্পর্কে জানান স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক।

৭২ কোম্পানি সশস্ত্র বাহিনীকে সরিয়ে দেওয়ার নির্দেশ

৭২ কোম্পানি সশস্ত্র বাহিনীকে সরিয়ে দেওয়ার নির্দেশ

ইতিমধ্যেই ৭২ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিআরপিএফ জওয়ানদের দেশজুড়ে তাদের পূর্ববর্তী অবস্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি কোম্পানিতে প্রায় ১০০ জন করে সেনা জওয়ান রয়েছে বলে সেনা সূত্রে খবর।

৩৭০ ধারা বিলোপের পর মোতায়েন হয় এই বিপুল সংখ্যক সেনা

৩৭০ ধারা বিলোপের পর মোতায়েন হয় এই বিপুল সংখ্যক সেনা

৫ই আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের ভূমিকা খর্ব করা হলে নতুন করে অশান্তির পরিবেশ তৈরি হয় উপত্যকায়। সেই সময়ই সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি-র এই ইউনিট গুলিকে জম্মু ও কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঠানো হয়।

 আগে সরানো হয় প্রায় ২০ কোম্পানি আধা সেনা

আগে সরানো হয় প্রায় ২০ কোম্পানি আধা সেনা

এদিকে নাগরিকত্ব সংকটের মাঝেই দেশের বিভিন্ন অংশে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর সেনা জওয়ানকে দেশের বিভিন্ন অংশে মোতায়েন করা হয়। কাশ্মীর থেকে একটা বড় অংশকে সরিয়ে পাঠানো হয় উত্তর পূর্বের রাজ্য গুলিতে। পাশাপাশি, সূত্রের খবর কিছুদিন আগেই কাশ্মীর থেকে প্রায় ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী প্রত্যাহার করে কেন্দ্র সরকার।

সরছে বিএসএফ, সিআইএসএফ-ও

সরছে বিএসএফ, সিআইএসএফ-ও

সোমবার জারি করা আদেশনামা অনুসারে, বর্তমানে ২৪ কোম্পানি সিআরপিএফ জওয়ানদের প্রত্যাহার করা হচ্ছে। একই সাথে সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ, কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং সশস্ত্র সীমা বলে জওয়ানদের মধ্যে প্রতিটির ১২টি কোম্পানিকে বর্তমানে কাশ্মীর থেকে দেশের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+