হিজাব পরে পরীক্ষা দিতে দেওয়ার অভিযোগ, কর্নাটকে বরখাস্ত সাত শিক্ষক
এবার হিজাব (Hijab) বিতর্কে কর্নাটকে (Karjataka) বরখাস্ত (suspend) করা হল সাত শিক্ষককে (teacher)। গদাগ জেলায় এসএসএলসি ছাত্রীদের পরীক্ষায় হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে এইসব শিক্ষদের বিরুদ্ধে। বরখা
এবার হিজাব (Hijab) বিতর্কে কর্নাটকে (Karjataka) বরখাস্ত (suspend) করা হল সাত শিক্ষককে (teacher)। গদাগ জেলায় এসএসএলসি ছাত্রীদের পরীক্ষায় হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে এইসব শিক্ষদের বিরুদ্ধে। বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে দুই প্রধান পরিদর্শকও রয়েছেন বলে জানা গিয়েছে।

ছাত্রীরা হিজাব পরে পরীক্ষায় বসেছে, সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়। গদাগ জেলার সিএস পাতিল বয়েজ হাইস্কুল এবং সিএস পাতিল গার্লস হাইস্কুলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়ার জন্যই বরখাস্তের আদেশ জাবি করা হয়েছে বলে জানানো হয়েছে সরকারি তরফে। যাঁদেরকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন এসইউ হোক্কালদ, এসএম পাত্তার, এসজি গোদকে, এসএস গুজামাগাদি এবং ভিএন কিভুদার। এঁরা হলেন শিক্ষক। এছাড়া প্রধান পরিদর্শক হিসেবে কেভি ভবনত্তি এবং বিএস হোনাগুড়িকে বরখাস্ত করা হয়েছে।
সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরে স্কুল পরিদর্শন করে শিক্ষক ও পরিদর্শকদের শাস্তির বন্দোবস্ত করা হয়েছে। সরকারি তরফে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরে যখন ওই স্কুল পরিদর্শন করা হয়, সেই সময় শিক্ষকা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications